১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য খাগড়াছড়ি পানছড়িতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত সাইকেল ফিরে পেল সংগ্রামশীল এইচএসসি পরীক্ষার্থী জামশেদ চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজে পথরোধ করে ছিনতাই, গ্রেপ্তার ৫ সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন বেতন ও নিরাপত্তা নিয়ে কোচ জেরার্ডের ফেসবুক পোস্ট, বিব্রত বাফুফে
আন্তর্জাতিক:
সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল
     
             

মহাদেবপুরে পঞ্চাশ বছরের পুরাতন রাস্তা বন্ধ করার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর মহাদেবপুরে পঞ্চাশ বছরের পুরাতন গ্রামীণ রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ করা হয়েছে। ফলে কমপক্ষে ১৫টি পরিবারের ধানের গাড়ী নিয়ে যেতে বিড়ম্বনায় পড়েছেন।উপজেলার সদর ইউনিয়নের বকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত ছয়েফ উদ্দিন সরদারের ছেলে বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিবন্ধী রুহুল আমিন রতন, মৃত তাছির উদ্দিনের ছেলে বৃদ্ধ আজিজুল ইসলাম, সুজন হোসেন, সেকেন্দার আলী, হামিদুর রহমান, এজদুল ইসলাম, খোকা, জাহের উদ্দিন প্রমুখ অভিযোগ করেন যে, বকাপুর সরদার পাড়া পাকা রাস্তা থেকে পূর্বপাড়ায় আসার জন্য পঞ্চাশ বছর আগে থেকে একটি গরুর গাড়ী চলার রাস্তা ছিল। পূর্বপাড়ার ১৫টি পরিবারের জমি থেকে ধান আনা নেয়ার কাজে এই রাস্তা ব্যবহার করা হয়। কিন্তু ১৯৯২ সালে জমির মালিকেরা রাস্তায় গর্ত খুঁড়ে গাড়ী চলাচল বন্ধ করে দেন। পূর্বপাড়ার বাসিন্দারা এর প্রতিবাদ জানান। এরমধ্যে প্রতিবন্ধী শিক্ষক রুহুল আমিন রতনের বাবা প্রতিবাদ করতে গিয়ে স্ট্রোক করেন। দু’সপ্তাহ ভূগে তিনি মারা যান। এরপর গ্রামের লোকেরা ওই গর্ত পূরণ করে আবার রাস্তা বের করেন। সম্প্রতি এই রাস্তায় আবার বাঁশের কাবারির বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে পূর্বপাড়ার বাসিন্দারা দারুণ বেকায়দায় পড়েছেন। অবিলম্বে তারা বেড়া অপসারণ করে আবারও রাস্তাটি খুলে দেয়ার দাবি জানান।
শনিবার (৩ জুন) বিকেলে সরেজমিনে ওই গ্রামে গেলে শিক্ষক রুহুল আমিন রতন কান্নাজড়িত কন্ঠে তার বাবার মৃত্যুর কথা স্মরণ করে রাস্তাটি আবার খুলে দেয়ার দাবি জানান। ওই গ্রামের বাসিন্দা বৃদ্ধ আজিজুল হক জানান, পঞ্চাশ বছর ধরে তারা এই রাস্তা ব্যবহার করছেন। এখন এটা বন্ধ করে দিলে ভবিষ্যতে তাদের সন্তানেরা ঘরে ধান তোলার রাস্তা পাবেনা। তিনিও রাস্তাটি খুলে দেয়ার দাবি জানান।
জানতে চাইলে ওই জমির মালিক জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক মাহফুজুল আহসান জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার ব্যক্তিগত সম্পত্তিতে তিনি বেড়া দিয়েছেন। তার পূর্বপুরুষেরা ওই জমির উপর দিয়ে রাস্তা দিলেও তিনি দিবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
স্থানীয়রা যেকোন মূল্যে ওই রাস্তা খুলে দেয়ার দাবি জানান।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page