৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বার্ষিক ক্রীড়া, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো মনিরামপুর উপজেলার রাজগন্জ্ঞ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি>>>

গতকাল ০২-৬-২৩ ইং তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান,মনিরামপুর উপজেলার রাজগন্জ্ঞ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলে।শুক্রবার সকাল সাড়ে আটটায় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০০ ও ২০০ দৌড়, দীর্ঘ লম্প,উচ্চ লম্প,মোরাগ লড়াই,যেমন খুশি তেমন সাজা,ভারসাম্য দৌড়, মহিলা অতিথিদের জন্য চেয়ারে বসা,পুরুষ অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ও দড়ি টানাটানি। কোমলমতি শিশুদের বিভিন্ন বিভাগের খেলা দেখে দর্শক ও অতিথি বৃন্দ আনন্দ উল্লাসে মেতে উঠে। বিকালের অধিবেশনে মহিলা অতিথিবৃন্দের চেয়ারে বসা ও পুরুষ অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ও দড়ি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ইভেন্টে প্রথম স্হান অধিকার করেন জনাব মোঃ আবদুল লতিফ, অধ্যক্ষ, রাজগন্জ্ঞ ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেন জনাব মাসুদ কামাল তুষার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজগন্জ্ঞ উচ্চ বিদ্যালয়।দড়ি টানাটানি খেলায় বিজয়ী হন প্রধান অতিথির দলবল।সন্ধ্যা ছ’টায় অনুষ্ঠিত আকর্ষনীয় সাংস্কৃতিক সন্ধ্যা। বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পরিবেশনায় পবিত্র কুরআন থেকে পাঠের ও গীতা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি, দেশের গান,ফোক গান,দলীয় নৃত্য, একক নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল লতিফ, অধ্যক্ষ রাজগন্জ্ঞ ডিগ্রি কলেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বনি ইসরাইল, সুযোগ্য ইনচার্জ পরিদর্শক, রাজগন্জ্ঞ পুলিশ তদন্ত কেন্দ্র ও জনাব মোঃ মাসুদ কামাল তুষার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজগন্জ্ঞ উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক, রাজগন্জ্ঞ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুল। সঞ্চালনায় ছিলেন মোঃ হাসান সুমন ও মোঃ আবদুল মান্নান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বলেন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page