৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাঙ্গুনিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে সংসদ সদস্য প্রার্থীরা : স্ব স্ব নির্বাচনী ইশতেহার উপস্থাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে গুণী সংবর্ধনা, আলোচনা সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। স্বাগত বক্তব্য দেন পৌরসভা শাখার আজীবন সদস্য ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ।মডারেটর ছিলেন সংস্থার আজীবন সদস্য ও চুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক।অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার, রূপকল্প, নির্বাচিত হলে সংসদে যুগোপযোগী আইন সংস্কার-প্রণয়ন ও প্রয়োগের অঙ্গীকার, স্থানীয় উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় তাঁদের পরিকল্পনা তুলে ধরেন।

মানবাধিকার কর্মী ও শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি ভিপি আনছুর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আহমদ রেজা, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী সি এস কে সিদ্দিকী।তাঁরা স্ব স্ব উন্নয়ন প্রতিশ্রুতি, মানবাধিকার বাস্তবায়ন, জনগণের জীবনমান উন্নয়ন এবং আধুনিক রাঙ্গুনিয়া গঠনে করণীয় বিষয়ে বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন,রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম। পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম, আজীবন সদস্য মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, আজীবন সদস্য মাস্টার এম কামাল উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নূরুল আবছার চৌধুরী, অভ্যর্থনা ও শৃঙ্খলা উপ-কমিটি আহ্বায়ক এবং সরফভাটা ইউনিয়ন ইউনিয়ন শাখার সভাপতি এম আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল।প্রথম পর্বে পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় চার গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। সমাজসেবায় মোহাম্মদ বেলায়েত আলী চৌধুরী (মরণোত্তর, পোমরা) এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর পৌত্র মোহাম্মদ নাজিম আলী চৌধুরী,শিক্ষা বিস্তারে হামিদ শরীফ মিয়া চৌধুরী (মরণোত্তর, শিলক) এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর পক্ষে পৌত্র মোকাররম হোসেন চৌধুরী, ন্যায়বিচারে বিচারপতি রেজাউল করিম রেজা (স্বনির্ভর রাঙ্গুনিয়া) ও চিকিৎসায় প্রফেসর ডা. ওয়াকিল আহমদ (রাজানগর)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page