১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস
আন্তর্জাতিক:
ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
     
             

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে সাময়িক ভাবে বন্ধ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

কয়লার অভাবে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ।ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হলো দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বিদ্যুৎকেন্দ্র। শনিবার বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম এ তথ্য জানান। অন্তত তিন সপ্তাহ বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকতে পারে বলে জানান তিনি।তিনি বলেন, কয়লা না থাকায় এই বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের একটিতে গত বৃহস্পতিবার থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিলো। আরেকটিতেও বন্ধ হয়ে গেছে।বিসিপিসিএল সূত্রে জানা যায়, পূর্ণ সক্ষমতায় চললে এই বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়।বিসিপিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, কয়লা বাবদ এপ্রিল মাস পর্যন্ত প্রায় ৩৯০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা) বকেয়া হয়েছে। গত বছরের নভেম্বরে তারা যে পেমেন্ট করেছে, সেটি শোধ করার কথা ছিল এই এপ্রিলে। এপ্রিলে তারা এই টাকা দিতে পারেননি বলে জানান তিনি।তিনি জানান, এই বকেয়া বিল পরিশোধ না করা হলে সিএমসি আর কয়লা কেনার জন্য টাকা দেবে না। ফলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাও কেনা সম্ভব হবে না।পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় বিদ্যুৎকেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। চীনের রাষ্ট্রায়ত্ত এই সংস্থা আর বাংলাদেশের নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০২০ সালে। চালু হওয়ার পর তিন বছরে একদিনের জন্যও বন্ধ হয়নি পায়রা বিদ্যুৎ কেন্দ্র।তিনি আরও জানান, শুরু থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা কেনার দায়িত্ব সিএমসির ওপর ছিল বলে বলছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম। তারা কয়লা কেনার জন্য অর্থ দিয়ে থাকে এবং প্রতি ছয় মাস পরপর কয়লার টাকা আদায় করে। ডলার সংকটের কারণে কয়লার বকেয়া বিল দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান।সপ্তাহ দুয়েক আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও সাংবাদিকদের বলেছিলেন যে ডলারের কিছুটা সংকট থাকায় কয়লার টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সেসময় তিনি আশা প্রকাশ করেছিলেন যে ‘সপ্তাহ খানেকের মধ্যেই’ এই সমস্যার সমাধান হবে।বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম জানান, চীনা প্রতিষ্ঠান সিএমসিকে এরই মধ্যে ৬০ মিলিয়ন ডলার ফেরত দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, সরকার ও তারা ইতোমধ্যে ১০০ মিলিয়ন ডলার তাদের ফেরত দেয়ার ব্যবস্থা করেছেন। এরই মধ্যে ৬০ মিলিয়ন ডলার পেমেন্টও করা হয়েছে।এর মাধ্যমে তারা কয়েকদিনের মধ্যেই সিএমসিকে কয়লা কেনার অর্থ দিতে রাজি করতে পারবেন বলে জানান তিনি।তিনি জানান, সিএমসির সাথে এ বিষয়ে আলোচনা শেষে কয়েক দিনের মধ্যেই তারা এলসি খুলতে পারবেন। এলসি খোলার পর জাহাজ যাবে, কয়লা লোড হবে, তারপর আসবে, আনলোড হবে– সব মিলিয়ে কমপক্ষে ২৫ দিন লাগবে।পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা ১৩ থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট। এর বিপরীতে গড়ে প্রতিদিন ১২ থেকে সাড়ে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।তিনি জানান, চালু হওয়ার পর থেকে পায়রা বিদ্যুৎকেন্দ্র গত তিন বছর এর পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। তাই এই কেন্দ্রটি বন্ধ থাকলে লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করেন। তিনি আরও জানান, উৎপাদন বন্ধের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে যেসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেসব এলাকায় অপেক্ষাকৃত বেশি চাপ পড়তে পারে। আবার ভারসাম্য রক্ষা করতে সারা দেশেও লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page