২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

স্কুলে রাতেও জাতীয় পতাকা উড়েছে শুক্রবারও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

কুড়িগ্রাম প্রতিনিধি>>>

দক্ষিণ রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পরও উড়ছে পতাকা দক্ষিণ রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পরও উড়ছে পতাকা বৃহস্পতিবার (১ জুন) স্কুল শেষে যথানিয়মে শিক্ষকরা বাড়ি ফিরেছেন। তবে নিয়ম মেনে স্কুল শেষে জাতীয় পতাকা নামানো হয়নি। সারা রাত পতাকা উড়েছে। শুক্রবার (২ জুন) দুপুর পর্যন্ত উড়‌তে দেখা গেছে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের দক্ষিণ রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটি হলে পতাকা না নামিয়ে কর্তৃপক্ষ চলে যায়। সারা রাত পতাকা স্ট্যান্ডে লাগা‌নো ছিল। বিষয়‌টি শুক্রবার সকালে সবার নজরে এলে সমা‌লোচনার সৃষ্টি হ‌য়ে‌ছে। কর্তৃপক্ষের দায়িত্ব নি‌য়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।ওই এলাকার হায়দার আলী ও খোকনসহ কয়েকজন বলেন, এটা দুঃখজনক। জাতীয় পতাকা নি‌য়ে স্কুল কর্তৃপক্ষের এমন খামখেয়ালি উচিৎ হয়নি। আশা করি বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমলে নি‌য়ে যথাযথ ব্যবস্থা নেবে- যেন এমন ঘটনা আর না ঘটে।বিষয়‌টি স্বীকার করেছেন স্কুল‌টির প্রধান শিক্ষক এমদাদুল হক। তিনি বলেন, এটা ভুল হ‌য়ে‌ছে। জানার পর পতাকা নামা‌নো হ‌য়ে‌ছে।আত্মপক্ষ সমর্থন ক‌রে প্রধান শিক্ষক বলেন, আমা‌দের স্কুলে পিয়ন নেই। শিক্ষকরাই পতাকা লাগা‌নো ও নামানোর কাজ করেন। গতকাল স্কুলে স্টাফ মিটিং ক‌রে আমরা চলে আসছি। তখন অসাবধানতাবশত হয়‌তো পতাকা নামা‌নো হয়নি। একটা ত্রুটি হ‌য়ে গেছে।চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বলেন, বিষয়‌টি আমার জানা নেই। হয়‌তো ব্যস্ততার কারণে শিক্ষকরা এমনটা ক‌রে থাক‌তে পারেন। খোঁজ নি‌য়ে দেখ‌বো।বাংলাদেশের পতাকাবি‌ধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কার্যদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। এ ছাড়াও নির্দিষ্ট জাতীয় দিবস ছাড়া সরকারি ছুটির দিনে সরকারি কিংবা বেসরকারি অফিসে জাতীয় পতাকা টানা‌নো যাবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page