১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রোপা আমনের বাম্পার ফলন, হাসি ফুটল কৃষকের মুখে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পুলক সরকার, খোকসা, কুষ্টিয়া >>> চলতি মৌসুমে কুষ্টিয়ার খোকসা উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকায় এবার ধানের আশাতীত ফলন হওয়ায় কৃষকের মুখে এখন হাসি। এরই মধ্যে উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে এবং দ্রুতগতিতে চলছে মাড়াইয়ের কাজ।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ঊফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের ধান অন্তর্ভুক্ত রয়েছে।আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই উপজেলার সব জমির ধান কাটা সম্পন্ন হবে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওর ও ফসলের মাঠে দেখা যায়, ধান কাটা ও মাড়াই করে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহাড়িয়া গ্রামের কৃষক মোঃ খায়রুল ইসলাম বলেন, এবার ধানের গাছ খুব পুষ্ট হয়েছে এবং পোকা-মাকড়ের আক্রমণও কম ছিল। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরের মধ্যে এবার ভালো ফলন হয়েছে এবং ন্যায্য দাম পেলে তারা লাভবান হবেন।শিমুলিয়া ইউনিয়নের বিলজানি গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে এবং বিঘা প্রতি ১৯ থেকে ২০ মণ ধান পাওয়া যাচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল নোমান, এই বাম্পার ফলনের কারণ হিসাবে জনকণ্ঠকে জানান, এবছর আবহাওয়া অনূকূলে থাকায় ফলন ভালো হয়েছে। শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত নির্বাচন, সঠিক রোপণ প্রক্রিয়া, সময়মতো জমিতে সার ও কীটনাশক দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, সমন্বিত প্রচেষ্টার ফলেই এই ভালো ফলন সম্ভব হয়েছে, যা উপজেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page