১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাতকানিয়ায় শুরু হচ্ছে উপজেলা চ্যাম্পিয়নস ফুটবল টুর্নামেন্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত উপজেলা চ্যাম্পিয়নস ফুটবল টুর্নামেন্ট আগামী ২১ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। সাতকানিয়া হাই স্কুল মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি থাকবেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।

টুর্নামেন্টটি ঘিরে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্বাস্থ্যকর বিনোদন ও স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ এই আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

টুর্নামেন্টকে সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান–এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্রীড়া কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, শাহাদাত হোসাইন এবং সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের দল নির্বাচন, খেলার সময়সূচি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই, সাতকানিয়ার প্রতিটি তরুণ মাঠমুখী হোক। এই টুর্নামেন্টকে সফল করতে প্রশাসনের সকল সহযোগিতা অব্যাহত থাকবে।”

ক্রীড়া সংগঠকরা আশা প্রকাশ করেন, এবারের টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের পারফরম্যান্স নতুন উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে জেলা–মহানগর পর্যায়ের দল গঠনে সহায়তা করবে।

ছবির ক্যাপশন: সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভায় সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের
জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ

You cannot copy content of this page