২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাঙ্গুনিয়ায় বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:>>>>

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে এবং দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত বৃহস্পতিবার (১ জুন) ২০২৩ ইং তারিখ সকাল থেকে রাঙ্গুনিয়া সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি শিক্ষক নির্মল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। মূখ্য আলোচক ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. সুজা উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা প্রমুখ।দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গুনিয়ার ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফাইনালে “কঠোর আইন নয়, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নির্মূলের প্রধান হাতিয়ার” এই বিষয়ের পক্ষে সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যেখানে পক্ষ দলের শিক্ষার্থীরা বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শিক্ষার্থী প্রাচী বিশ্বাস।শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ এবং দু’জন শিক্ষার্থীদের মাঝে বার হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page