৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

রামু খুনিয়া পালং এ প্রকাশ্যে ইয়াবা ব্যবসা ও মানব পাচার করে যাচ্ছে রোহিঙ্গা লিয়াকত আলী ও তার পরিবারের সদস্যরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার।।কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় বিলাসবহুল বাড়ি করে প্রকাশ্যে ইয়াবা ব্যবসা ও মানব পাচার করে যাচ্ছে রোহিঙ্গা লিয়াকত আলী ও তার পরিবারের সদস্যরা। লিয়াকত ও তার পরিবারে কয়েকজন সদস্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে আত্মগোপনে ওই এলাকায় বসবাস করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তাদের রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনী ও অপহরণকারী ব্যক্তি। তবে ওই এলাকায় রাজকীয়ভাবে বসবাস করলেও কেউ জানার উপায় নেই তারা যে রোহিঙ্গা। এলাকার তাদের চলাচল যেন বেপরোয়া হয়ে উঠেছে। রাতে যত গভীর হয় ততই রোহিঙ্গা মানুষের আনাগোনা বেড়ে যায় তার বাড়িতে। তারা নিয়মিত টেকনাফ সিমান্ত থেকে মোটরসাইকেল করে ইয়াবা এনে রাতে পাচার করে। তাদের চলাচল যেন প্রভাবশালীদের মত। তারা এলাকায় আলিশান ঘরবাড়ি করে বসবাস করছে। তথ্যসূত্রে জানা যায় লিয়াকত আলি বনবিভাগের প্রায় ১ একর জায়গা দখল করে ৫ তলা ফন্ডিশন দিয়ে ১ তলা বাড়ি নির্মাণ করেছে। ওই গ্রামে কয়েকজন স্থানীয় নেতা ও প্রভাবশালীদেরকে মোটা অংকের টাকা মাসোয়ারা দিয়ে বসবাস করে যাচ্ছে। সেই প্রথমে মায়ানমার থেকে টেকনাফ হয়ে ইয়াবা এনে এই এলাকায় মজুদকরে। ফলে তার আপন বোন কহিনুর বেগম প্রকাশ সুন্দরী ও তার স্বামী গাজীপুরের মোস্তফা কামালের মাধযমে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করে।

গোয়েন্দা সংস্থার তথ্য মতে জানা যায়, তারা বংশগতভাবে রোহিঙ্গা। তারা কয়েকজন মিলে একটি সিন্ডিকেট রয়েছে। তাদের সিন্ডিকেটে বর্তমান রোহিঙ্গা ও অপহরণকারী এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি রয়েছে। তাদের নিজস্ব বাহিনীও গড়ে তুলেছে ওই এলাকায়। ফলে তারা এই গ্রামে এসে বাড়ি গাড়ি দোকান সহ সম্পত্তি গড়ে তুলেন।তারা অল্প দিনে কোটিপতি বনে যান। এ যেন আলাদিনের চেরাগ কে হার মানাবে।
সরকারি নিয়ম অনুযায়ী রোহিঙ্গারা গ্রামেগঞ্জে গিয়ে তারা কোনই ভাবেই বসবাস করতে পারবে না। এবং তাদের কোন ধরনের বাংলাদেশের এন আইডি কার্ড করা যাবে না। তাদের কাছে এনআইডি কাড, পাসপোর্ট ও জন্ম সনদ রয়েছে। তারা ইয়াবার কালো টাকার বিনিময়ে এইসব এনআইডি হতে পাসপোর্ট জন্ম সনদ করিয়ে নেয়।
তথ্যসূত্রই জানা যায় রোহিঙ্গা লিয়াকত আলী স্থায়ীভাবে রামুর খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়াপালং এ বসবাস করলেও সে মোটা অংকের টাকার বিনিময়ে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা হামিদ হোসেনের বাড়ি, গ্রাম উত্তর নুনিয়া ছড়া, পোস্ট অফিসঃ কক্সবাজার সদর, উপজেলাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার দেখিয়ে এনআইডি কার্ড করেন।
অপরদিকে লিয়াকতের আপন বোন কহিনুর বেগম প্রকাশ সুন্দরী ও তার স্বামী গাজীপুরের মোস্তফা কামাল ফের ইয়াবা ব্যবসা শুরু করে দিয়েছে। তার স্বামী মোস্তফা কামাল সম্প্রতি ৬ হাজার ইয়াবা নিয়ে আটক হয়। পর মোটা অংকের টাকার বিনিময়ে জেল থেকে বের হয়ে পুনরায় স্বামী-স্ত্রী ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা কহিনুর বেগম প্রকাশ সুন্দরী তার স্বামীসহ রামুর খুনিয়া পালাং এ স্থায়ীভাবে বসবাস করলেও সে মোটা অংকের টাকার বিনিময়ে তার স্থায়ী ঠিকানা: গ্রামঃ কাঠালী, পোঃ বরমী. থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর এবং বর্তমান ঠিকানা আব্দুস ছাত্তারের ভাড়া বাসা, দক্ষিণ পতেঙ্গা, ১৪নং চরবস্তী, পোঃ বিমান বন্দর, থানাঃ পতেঙ্গা, জেলাঃ চট্টগ্রাম দেখিয়ে জন্ম নিবন্ধন করেন।

এই বিষয় নিয়ে খুনিয়াপালং ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জানান,তারা দীর্ঘ বছর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে এই গ্রামে বসবাস করে যাচ্ছে। তাদের একাধিক সন্ত্রাসী বাহিনী ও নিজস্ব বাহিনী রয়েছে। তাদের সিন্ডিকেট অনেক স্থানীয় ব্যক্তি রয়েছে। তাদের ইয়াবার টাকায় অনেকেই মুখ খুলতে পারতেছে না। ফলে তারা এই ইয়াবার কালো টাকা দিয়ে গাড়ি সম্পত্তিসহ অনেক কিছু গড়ে তুলেছে। তবে আমরা চাই তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে ক্যাম্পে ফেরত দেওয়া হোক।
এলাকাবাসীরা জানান, বর্তমানে লিয়াকত নামে এক ব্যক্তি আমাদের গ্রামে বসবাস করে যাচ্ছে। তাদের পরিবারে একাধিক সদস্য রয়েছে। তারা বর্তমানে রোহিঙ্গা। তাদের ঘরে প্রতিদিন প্রতিনিয়ত সু-কৌশলে রোহিঙ্গারা যাওয়া আসা করে। তাদের বাড়িতে মায়ানমার থেকে ইয়াবা এনে মজুদ করে রাখে। ফলে এখান থেকে বিভিন্ন দেশে পাচার করা হয়। তবে আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এই বিষয় নিয়ে খুনিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি জানান, ধেছুয়াপালং এলাকায় কয়েকজন রোহিঙ্গা বসবাস করে। এটি তার নজরে পড়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে

You cannot copy content of this page