২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

অতীতের মতো আবারও ব্যাপক হারে উন্নয়ন হবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিন- শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমাকে দুইবার এমপি নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ করে দিয়েছিলেন। আসন্ন নির্বাচনেও দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে অতীতের মতো আবারও ব্যাপক হারে উন্নয়ন সাধন করতে পারব ইনশাআল্লাহ।”

তিনি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের উত্তর তুলাতুলি, দক্ষিণ তুলাতুলি, উত্তর ব্রাহ্মণডেঙ্গা, তালগাঁও, তুইপুরা সেন্টার, ক্ষতিরহাট বাংলা বাজার, দক্ষিণ চরতী ও দ্বীপ চরতী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

গণসংযোগকালে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হাসেম, চরতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক শব্বির আহমদ সওদাগর ও ফরিদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “চরতী ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি এমপি থাকাকালে স্কুল, মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে চরতীকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page