৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সিভাসু’তে ‘আউটকাম-বেইস্ড এডুকেশন কারিকুলাম’ বিষয়ক কর্মশালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক>>>

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) ‘আউটকাম-বেইস্ড এডুকেশন (ওবিই) কারিকুলাম অ্যান্ড স্ট্রেংদেনিং আইকিউএসি ফর প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং সিভাসু’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সস সেল (আইকিউএসি) যৌথভাবে সিভাসু’র সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য এই কর্মশালা আয়োজন করে।সিভাসু’র প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সকাল ৯টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ।প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যামান কারিকুলামকে আউটকাম-বেইস্ড এডুকেশন (ওবিই) কারিকুলামে রূপান্তর করতে হবে। আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে এবং উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এর কোন বিকল্প নেই। বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষকের ওবিই কারিকুলাম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।তিনি আরো বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল সিস্টেম, অনলাইন এডুকেশন ইত্যাদি বিষয়ে জানতে হবে। অনেক বেশী আধুনিক হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সফ্ট স্কিল ডেভেলপ করতে হবে। তাদেরকে সমস্যা সমাধানে এবং আইসিটি’তে দক্ষ করে গড়ে তুলতে হবে। এই জন্য গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে হাতে-কলমে শিক্ষাদান করতে হবে। পাঠদান পদ্ধতি হতে হবে ইন্টারঅ্যাকটিভ। তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গ্রæপ স্টাডি এবং টিম ওয়ার্ক ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে এবং কর্মক্ষেত্রে তারা সফল হবে।কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফেরদৌসী আকতার এবং ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও সহযোগী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান। কর্মশালায় ওবিই কারিকুলাম ফরম্যাটের ওপর প্রেজেন্টেশন দেন ইউজিসি’র উপপরিচালক (এসপিকিউএ) ড. বিষ্ণু মল্লিক। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি’র সহকারী পরিচালক (এসপিকিউএ) মো: মোস্তাক আহমেদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page