২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আওয়ামী নেতার সুপারিশে আসা প্রকৌশলী সাতকানিয়ায় এখনো বহাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক >>> বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রশাসনের বিশাল রদবদল হলেও  গত বছরের ৯ এপ্রিল যোগদান করা উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এখনো বহাল তবিয়তে।সাতকানিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চিত্র ভিন্ন। তিনি সাতকানিয়ায় এ পদে এসেছিলেন তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা,কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার আশীর্বাদে—এবং ক্ষমতার পালাবদলের পরও সেই আশীর্বাদের প্রভাবে আজও টিকে আছে এ প্রকৌশলী।
বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, একই সঙ্গে চট্টগ্রামের প্রভাবশালী নেতা ছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু কর্মকর্তার তালিকা ছিল। সেই তালিকায় সবুজ কুমার দে’র নামও ছিল। একাধিক সূত্র নিশ্চিত করেন, সবুজ কুমার দে সাতকানিয়ায় আসেন “বিপ্লব বড়ুয়ারই বিশেষ সুপারিশে”।
জানা যায় সবুজ কুমার দে দায়িত্ব নেওয়ার পর থেকে এলজিইডির প্রকল্প বণ্টন, টেন্ডার অনুমোদন এবং মাঠপর্যায়ের কাজের ধরনে পরিবর্তন আসে। তবে স্থানীয় ঠিকাদার একাংশের অভিযোগ—আগে যেখানে বিভিন্ন ইউনিয়নের ঠিকাদাররা প্রতিযোগিতা মূলকভাবে কাজ পেতো,এখন কাজ পেতে হলে “প্রকৌশলীর ঘনিষ্ঠতা” অপরিহার্য হয়ে উঠে।
 নাম প্রকাশে অনিচ্ছুক একজন  ঠিকাদার জানান,সাতকানিয়ায় যে কয়টা বড় প্রকল্প আছে, সবই নির্দিষ্ট দলের লোকই পাচ্ছে। আগে তিন–চারজন ইউনিয়ন পর্যায়ের ঠিকাদার কাজ পেতেন, এখন অফিসের ‘চেনাজানা’ না হলে টেন্ডারই জমা দিতে পারি না এমন অভিযোগ করেন তিনি।
২০২৪ সাল ৫ আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর,ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। এদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দেশ ছেড়ে পালিয়ে যান। প্রশাসনের বহু কর্মকর্তা তদন্তের মুখে পড়েন, কেউ বদলি হন, কেউ সাময়িক বরখাস্ত। কিন্তু সাতকানিয়া এলজিইডির অফিসে কোনো পরিবর্তন আসেনি। সবুজ কুমার দে এখনো আগের মতোই অফিস পরিচালনা করছেন। স্থানীয়দের ভাষায়, বিপ্লব বড়ুয়া চলে গেছেন, কিন্তু তার ছায়া এখনো অফিসে ঘোরাফেরা করছে।
সাতকানিয়া এলজিইডি অফিসের নথি ঘেঁটে দেখা যায়, এখন পর্যন্ত মোট ৪৩টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে অধিকাংশ কাজ পেয়েছেন নির্দিষ্ট তাঁর পছন্দের  ঠিকাদার ।
উপজেলার একজন ঠিকাদার জানান, নতুন প্রশাসন আসার পর ভেবেছিলাম এবার টেন্ডার প্রক্রিয়া বদলাবে। কিন্তু এখনো আগের মতোই চলছে—যাদের সঙ্গে প্রকৌশলীর সম্পর্ক ভালো, তারাই কাজ পাচ্ছেন। এদিকে মাঠপর্যায়ের তদন্তে দেখা গেছে, কয়েকটি প্রকল্পে কাজের গুণগত মান প্রশ্নবিদ্ধ।
উপজেলার একজন স্থানীয় শিক্ষক জানান, উনি রাজনীতির প্রভাবে এসেছিলেন—এটা অধিকাংশ সবাই জানে। সরকার বদলে গেলেও, কিন্তু উনি থেকে গেছেন। এটা বুঝে উঠতে পারছি না, কার প্রভাবে তিনি এখন সাতকানিয়ায় বহাল আছেন।
স্থানীয় সচেতন মহল জানান, সবুজ কুমার দে সেই কাঠামোরই অংশ। যেভাবে বিপ্লব বড়ুয়ার প্রভাবে তিনি পদে এসেছিলেন, এখন হয়তো নতুন শক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।
আবার কেউ কেউ মনে করেন, দেশে কিছু কর্মকর্তা এমন এক নেটওয়ার্ক গড়ে ফেলেছেন, যা রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে। হয়তো সেই প্রভাবেই তিনি এখনো টিকে রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম কর্মী বলেন, বিপ্লব বড়ুয়া চলে গেছেন, কিন্তু তার প্রশাসনিক উত্তরাধিকার এখনো সক্রিয়। সাতকানিয়া অফিসে সেটা দেখলেই বোঝা যায় এখনো আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাই রাষ্ট্র চালাচ্ছে ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page