৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াত প্রার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,>>> আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১২ আসনে ভোটের আলাপ এখন সর্বত্র। নির্বাচনের হাওয়া লেগেছে পুরো দেশে। পিছিয়ে নেই সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসনের ভোটাররাও। সবার মুখে এখন শুধু নির্বাচন। নির্বাচনকে ঘিরে বেশ উৎফুল্ল এ আসনের ভোটাররা। গণঅভ্যুত্থানের পরই এটিই হবে প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির কারণে নির্বাচনের মাঠে জামায়াত এগিয়ে থাকলেও তৃণমূলে দলের কোন্দল বিদ্যমান।

অন্যদিকে জামায়াতের চলছে বিরামহীন গণসংযোগ। ফলে আসনটিতে রাজনীতির মাঠ এখন অনেকটাই সরগরম। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে স্বাভাবিক নির্বাচন ব্যবস্থা ফিরে আসায় ভোটাররা বেশ উচ্ছ্বসিত। সবমিলিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা করছেন প্রার্থী ও ভোটাররা। সেইসাথে সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার কথা বলছে। অপরদিকে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময় নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে মতভেদ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার আগামি ফেব্রুয়ারি মাস টার্গেট করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছেন। তবুও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

যদিও রাজনৈতিক দলগুলো কেউ কেউ পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে নির্বাচন করবে সেটা অল্প কিছুদিনের মধ্যেই দেশের জনগণ বুঝতে পারবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই সহ নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দৈনন্দিন ব্যস্ত সময় পার করছে। পিছিয়ে নেই চট্টগ্রাম জেলা। আজ আলোচনা করছি সাতকানিয়া-লোহাগাড়া -১৫ আসন নিয়ে। বিএনপির মনোনয়ন পেতে একাধিক নেতা মাঠে সরব থাকলেও জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের একক প্রার্থী ঘোষণা করেছে।

চট্টগ্রাম -১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী সাতকানিয়া লোহাগাড়ার সাবেক, সংসদ সদস্য- শাহাজাহান চৌধুরী কে ঘোষণা করেছে। তিনি নির্বাচনী এলাকায় (সাতকানিয়া লোহাগাড়ায় উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক প্রচার-প্রচারণা ও শো-ডাউন শুরু করেছে। সভা-মিছিল এবং মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জন সমর্থন সংগ্রহের চেষ্টা করছেন তারা। বিএনপির নেতাকর্মী ও সমার্থকদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচনে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়া এখনই উপযুক্ত সময়। তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলীয় এজেন্ডা তুলে ধরছেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্যায় থেকে যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে, তার সাথে কাজ করতে সকল নেতাকর্মী অঙ্গীকারাবদ্ধ বলে জানা গেছে। সরাসরি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করাই দলগুলোর মূল লক্ষ্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা নির্বাচনী এলাকায় বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, পোস্টার সহ সোশ্যাল মিডিয়ায় প্রচারণার পাশাপাশি গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন,চট্টগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,শেখ মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান (চেয়ারম্যান) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন,এখন দেখার বিষয় কে পাবেন বিএনপির মনোনয়ন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page