২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জামায়াত ইসলামী ন্যায়ভিত্তিক  সমাজ গঠনে কাজ করছে- শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কোনো আপোষ করা হবে না। তিনি বলেন, ইসলাম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে। অশান্তি, অন্যায় ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য।

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের  লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে  উপজেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আ. ন. ম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী ও নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। দরসে কোরআন পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতের সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইদ্রিস, নায়েবে আমির মাওলানা হাফিজুল হক নেজামী, অধ্যাপক আবু তাহের, সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন ও অধ্যাপক জালাল আহমদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page