২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালীর সাধনপুরে পুলিশ ক্যাম্প পরিদর্শন শিগগিরই আসছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট আনিছুর রহমান বাঁশখালী >>> চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শনে এলেন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা। পরিদর্শনে ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এবং রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি।

গত ৫ আগস্টের পর থেকে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, যার কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসেন।

এই পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পুলিশ ফাঁড়িতে নতুন করে পুলিশ সংযুক্ত করা হবে, যা এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

এলাকার এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে আন্তরিক সহায়তার জন্য চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ মোহাম্মদ এজাজ, এবং স্থানীয় সমাজকর্মী বাদল শীল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁদের প্রচেষ্টাতেই এই সমস্যার দ্রুত সমাধান হতে চলেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page