২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

র‌্যালি-আলোচনা সভায় জমজমাট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের ভোকেশনাল মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়টি প্রতি ২০২১ সালের এই দিনে আইনগত প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ২০২০ সালে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ মন্ত্রিসভায় অনুমোদন পায়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর একই বছরের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উত্তরাঞ্চলের কৃষি খাতের উন্নয়ন, আধুনিক গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। বর্তমানে এখানে দুটি ফ্যাকালটি চালু রয়েছে। প্রথম বর্ষে ভর্তি হয়েছে প্রায় ৮০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি পুরুষ ও একটি মহিলা হোস্টেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ হলো স্থায়ী অবকাঠামো নির্মাণ, গবেষণা সুবিধা বৃদ্ধি এবং পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ। তবে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, গবেষণা প্রকল্প সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।কৃষি শিক্ষার বিস্তার ও কৃষকবান্ধব গবেষণার মাধ্যমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাচের ক্লাস নিয়মিত চলছে। ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে আমাদের জনবল পর্যাপ্ত রয়েছে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতে কোন ধরনের অসুবিধা হচ্ছে না।’তিনি আরো বলেন, আমাদের সমীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page