২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাবেক ভূমি মন্ত্রী ড্রাইভারের ঘরে ২২ বস্তায় লুকানো ছিল ৮ দেশের সম্পদের ৫৮২ নথি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> ট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে মামলার ২২ বস্তা আলামত উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে জাবেদের সম্পদের ৫৮২টি নথি পাওয়া গেছে। এসব নথিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতেও তার সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের তত্ত্বাবধানে ঢাকার উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফকিরা মসজিদসংলগ্ন তালুকদার বাড়ির মোহাম্মদ ইলিয়াছ মদনের পাশের বাড়ি থেকে উদ্ধার করা হয় নথিপত্রগুলো। তার চাচাতো ভাই মো. ওসমানের ঘর থেকে দুদক ২২ বস্তা আলামত জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইলিয়াছ মদন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ছিলেন। প্রায় ১২ বছর ধরে তিনি এ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সম্প্রতি গ্রেফতার হওয়া আরামিট গ্রুপের দুই এজিএম—আব্দুল আজিজ ও উৎপল পালের জবানবন্দির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তারা জানায়, দুর্নীতির মাধ্যমে অর্জিত দেশ-বিদেশের সম্পদের নথিপত্র কঠোর গোপনীয়তায় ওই বাড়িতে রাখা হয়েছিল।

উৎপল পাল, যিনি দীর্ঘদিন জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ কেনাবেচা ও অর্থ পাচারের দায়িত্ব পালন করতেন, তার কাছ থেকে জব্দ হওয়া ল্যাপটপ ও মোবাইলে পাচারের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। দুদকের দাবি, উৎপলই দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মাস্টারমাইন্ড। অন্যদিকে আব্দুল আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনা-বেচা ও রক্ষণাবেক্ষণে যুক্ত ছিলেন।

p2p wecon inner
২৫ কোটি টাকার পাচারের মামলা

দুদক জানায়, ২০১৯–২০ সালে মন্ত্রী থাকার সময় জাবেদ ও তার পরিবারের সদস্যরা আরামিটের কর্মকর্তাদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ‘টাইম লোন’ সুবিধায় ২৫ কোটি টাকা নিয়ে সেটি বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে সেই অর্থ বিদেশে পাচার করা হয়।

এ ঘটনায় গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদ, তার স্ত্রী, ভাই-বোন ও সহযোগীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

বিদেশে পালিয়ে যাওয়া
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪–১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯–২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী ছিলেন। তবে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের পর ২০২৪ সালের নির্বাচনের আগে তাকে মন্ত্রিসভায় দেখা যায়নি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের প্রাক্কালে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে লন্ডনে পালিয়ে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বর্তমানে তিনি দুবাইয়ে থাকছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে তার ও স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করে দুদক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page