২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় ভূমি অফিসে দালালি করতে গিয়ে ৬৩ বছরের বৃদ্ধ আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভূমি কার্যালয়ে মামলার বাদীর ভাই পরিচয় দিয়ে দালালি করতে গিয়ে ৬৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

জানা যায়, ভূমি বিরোধ মামলার শুনানিকালে উপস্থিতদের মধ্যে এক ব্যক্তি নিজেকে বাদীর ভাই পরিচয় দেন। কিন্তু নথিপত্র যাচাই করে দেখা যায়, তিনি মামলার পক্ষভুক্ত নন। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি মূলত ভূমি অফিসে নিয়মিত ঘোরাফেরা করা দালাল, যিনি বাদীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটাতে চেয়েছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দালালবৃত্তির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আদায়ের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্বাস আলীর পুত্র মো. সেকান্দার মিয়া (৬৩)।

এ বিষয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “ভূমি অফিসে দালালদের অবাধ বিচরণ দীর্ঘদিনের সমস্যা। তারা মামলার পক্ষগণকে ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্ত করে এবং কখনো কখনো ঘুষ-দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত থাকে। আমাদের লক্ষ্য এ ধরনের দালাল চক্রকে নির্মূল করা।

তিনি আরও জানান, ভবিষ্যতে ভুয়া পরিচয়ে শুনানিতে অংশগ্রহণ কিংবা দালালদের দৌরাত্ম্য রোধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page