১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার
আন্তর্জাতিক:
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত
     
             

চন্দনাইশে একই পরিবারের ২ জন কে অপহরণ, রুদ্ধশ্বাস সেনা অভিযানে উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের তিনজন বাসিন্দাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে মুক্তিপন দাবী করে ৬/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী। তবে সন্ত্রাসীদের শেষ রক্ষা হয়নি, সেনাবাহিনীর দ্রুত অভিযানে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা দিকে এ অপহরণের ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলেন— ওই এলাকার মো. হারুন (৭০) এবং তার দুই ছেলে নোমান (২০) ও মাঈম (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায় যে, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়ি নামক স্থান থেকে অজ্ঞাত ৬/৮ জন সশস্ত্র সন্ত্রাসী তিন গ্রামবাসীকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে একজনকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়, বাকি দুইজনকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।

ফিরে আসা ওই ব্যক্তি বিষয়টি চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাক্যাম্প থেকে ঘটনার তাৎক্ষনিক অনুসন্ধান করে অভিযানের পরিকল্পনা করা হয়।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি এবং ছইল্লাছড়ির বিস্তির্ণ এলাকাজুড়ে অপারেশন পরিচালনা করে।

সন্ত্রাসীদের আস্তানা তিন দিক থেকে ঘেরাও করার পর সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত দুই কিশোরকে রেখে পালিয়ে যায়। সেনাবাহিনী পরবর্তীতে তাদের উদ্ধার করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, এ এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা চলছিল। তবে আজকে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অপহৃতদের উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

You cannot copy content of this page