১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভোলায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, শিশু নিখোঁজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কন্ট্রিবিউটিং রিপোর্টার (মো. সবুজ, ভোলা) >>> ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু’টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় পৃথক এই তিনটি দুর্ঘটনা ঘটে।পুলিশ এবং কয়েকটি আইনপ্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের জামালকান্দি এলাকায় সকাল ৮টার দিকে ইট বোঝাই একটি ট্রলি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজানুর রহমান নামে ট্রলির চালক মারা যান। তিনি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।অপরদিকে, একই ওয়ার্ড থেকে মো. তানজিল ইসলাম নাহিদ নামের এক কিশোরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নাহিদ ওই ওয়ার্ডের মো. শফিজল হাওলাদারের ছেলে।পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাহিদ প্রায়ই তাঁর মাকে টাকার জন্য মারধর করতো। সে নেশাগ্রস্ত ছিল। সোমবার রাতের কোনো একসময় ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।এছাড়াও বেলা দেড়টার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বোরহানউদ্দিন উপজেলায় যে দু’টি মৃত্যুর ঘটনা ঘটেছে। সে দু’টি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।এছাড়াও নিখোঁজ শিশুটিকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page