১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে বাড়ি ফেরা হলনা কিশোর সোনা মিয়ার অঙ্কুরে  নিভে গেল জীবন প্রদীপ! 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>>  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাবা- মা আদর করে ছেলের নাম রাখেন সোনা মিয়া।নামে সোনা হলেও দিন মজুর পিতার অভাবি  সংসারে আলোকিত মানুষ হওয়ার প্রধান বাঁধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। প্রাথমিক লেখাপড়ার গণ্ডি  না পেরুতে  হাল ধরতে  হয় অভাবি পিতার অভাব-অনাটনের সংসারে।কিশোর বয়সে সোনা মিয়া বেছে নেন শ্রমিকের কাজ।প্রতিদিনের ন্যায় শনিবার (১৭ মে) সোনা মিয়া দিনভর বিভিন্ন এলাকায়  ইরি-বোরো ধান মাড়াই শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে  নিয়তির খেলায় হেরে গিয়ে ধান মাড়াই যন্ত্রবাহী গাড়ি উল্টে  হৃদয়বিদারক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শনিবার ( ১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুসা বটতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।নিহত কিশোর ওই ইউনিয়নের  মুসা হাজি পাড়া গ্রামের জিয়ারুল  ইসলামের ছেলে।রোববার  (১৮ মে) এলাকাবাসী জানায়,আগের দিন শনিবার সোনা মিয়া শ্রমিক হিসেবে  বিভিন্ন এলাকায় ধান মাড়াই শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় মুশা বটতলা নামক স্থানে ধান মাড়াই করা যন্ত্রবাহী গাড়ি  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ড্রাইভার রাকিবুলসহ সোনা মিয়া গুরুতর আহত হন।পরে তাদেরকে  উদ্ধার করে  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার ও  সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সোনা  মিয়ার মৃত্যু হয়।এই হৃদয়বিদারক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন অকাল মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং এলাকাবাসী সবাই শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।মা -বাবার কান্নার আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান  হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট ( বাবু) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page