১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজবাড়ীতে এক যুবককে পিটিয়ে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে রুপল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।জানাযায়, ১৬ মে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয়।নিহত রুপল বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।নিহত রুপলের বাবা জিন্নাত শেখ জানান , রাজাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার (১৩ মে) পরিবারের লোকজন আমার ছেলে রুপলকে মারধর করেন। তবে আমার ছেলের মোবাইল চেক করে তারা কোনো ভিডিও পায়নি। সেদিন মার খেয়ে পরদিন বুধবার সকালে রুপল ঢাকায় চলে যায়।এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি শালিসের মাধ্যমে সমাধান করে দেয়ার আশ্বাস দিলে রুপলের মা ফোন করে তাকে ঢাকা থেকে বাড়ি আনে।বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসে রুপল। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে একই গ্রামের রাফিজুলদের বাড়িতে শালিস হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যার কিছুক্ষণ আগে রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। রুপলকে রাফিজুলদের বাড়িতে নিয়ে ঘরের মধ্যে আটকে বেধড়ক মারধর করে হাড়গোড় ভেঙে দিয়ে হত্যা করে। এরপর তারা রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রূপলের মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page