৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কামরুন তানিয়া, কক্সবাজার।। কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৫ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করা হয়।সোমবার (২৮ এপ্রিল) উখিয়া উপজেলা পরিষদ পুরাতন ভবন-সংলগ্ন গ্লোবাল ট্রেইনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিস বিল্ডার্সের বাংলাদেশ প্রতিনিধি পাহিমা আহমদ।“গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিস বিল্ডার্স”-এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার সরকারী, বেসরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি-কর্মীদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।সোমবারের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা ও সিদান্ত গ্রহণ করা হয়।সভায় সীমান্তবর্তী উখিয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ ও যৌন নিপীড়ন প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগে গঠিত কমিটিগুলোকে কার্যকর, গ্রাম আদালত, থানায় নারী ও শিশু বিষয়ক হেল্প ডেক্সে নারী কর্মকর্তার মাধ্যমে ষেবা নিশ্চিত করার সিদান্ত গ্রহণ করা হয়।এ ছাড়াও ইতিমধ্যে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নানা কার্যক্রম সমূহের বিষয়ে অবহিত করা হয়েছে।নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও স্টিয়ারিং কমিটির সদস্য মোজাফফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্টিয়ারিং কমিটির সদস্য শাহিনা আক্তার, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, আরাকান খেলাঘরের সভাপতি এসএম জসিম উদ্দিন, উখিয়া নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা চৌধুরী, সমাজকর্মী আনজুমান আরা ও মানবাধিকার কর্মী কমরুন নেছা (তানিয়া) এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী  এসজেডএম আবু রায়হান।উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও উপজেলা স্টিয়ারিং কমিটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।

You cannot copy content of this page