১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নোয়াখালীতে দু’প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫ ঘন্টার মধ্যে পৃথক দু’টি স্থানে দুইজন প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় দু’টি মামলা দায়ের ও এক অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লার পুতের বাড়ীতে ১১ এপ্রিল রাত দেড় টায় প্রথম ধর্ষণের ঘটনাটি ঘটে। স্বামী পরিত্যক্তা মানসিক প্রতিবন্ধী নারী (৩৫) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁতপেতে থাকা একই বাড়ীর নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন খোকন(৫০) ঘরে কেউ না থাকার সুযোগে চুপিসারে ধর্ষিতার শয়ন কক্ষে ডুকে পড়েন।পরে তার ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।এঘটনায় মঙ্গলবার ধর্ষিতার ভাবি নাজমুন নাহার বাদী হয়ে আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।এঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন খোকন পলাতক রয়েছে।মাত্র ১৫ ঘন্টার ব্যবধানে ১২ এপ্রিল শনিবার বিকেলে রামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছুকানি বাড়ীতে শারীরিক,মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী(১৫) ধর্ষনের শিকার হয়েছেন। ধর্ষিতা কিশোরীর মা তার চাচী ধর্ষক রোমানের মাকে তাদের ঘরে ডেকে আনতে পাঠালে মায়ের অনুপস্থিতিতে ঘরে একা পেয়ে তার নিজ বসতঘরে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করে।এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মঙ্গলবার(১৫ এপ্রিল) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক রোমানের বিরুদ্ধে মামলা দায়ের করে।অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পরপরেই পুলিশ রোমানকে গ্রেফতার করে। রোমান ধর্ষিতা কিশোরীর একই বাড়ীর সালা উদ্দিনের ছেলে এবং সম্পর্কে চাচাতো ভাই।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযুক্ত রোমানকে বুধবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত খোকনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page