১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মিয়ানমার থেকে ফিরলেন ২০ জন বাংলাদেশি নাগরিক, অভিভাবকদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ চট্টগ্রাম সার্কিট হাউজে এক হৃদয়স্পর্শী আনুষ্ঠানিকতার মাধ্যমে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার (১৫ এপ্রিল)অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ফেরতপ্রাপ্ত নাগরিকদের পরিবারের সদস্য, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, যাচাইকৃত ২০ জন বাংলাদেশি নাগরিক গত ১৩ এপ্রিল ২০২৫ খ্রিঃ মিয়ানমার থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান-এ করে যাত্রা করেন এবং ১৫ এপ্রিল চট্টগ্রামের বিএনএস ঈশা খান সমুদ্র জেটিতে অবতরণ করেন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নৌবাহিনী তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।পরবর্তীতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ তত্ত্বাবধানে সকলকে চট্টগ্রাম সার্কিট হাউজে আনা হয়, যেখানে তাদের অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।ফেরতপ্রাপ্ত নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার অনুবিভাগ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, “এই প্রত্যাবাসন আমাদের সম্মিলিত প্রচেষ্টার সফল প্রতিফলন। যারা এখনও বিদেশে বিপদাপন্ন অবস্থায় রয়েছেন, তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, অবৈধ ও অননুমোদিত উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়শই দুঃখজনক পরিণতি ডেকে আনে। দীর্ঘ সময় পর ফিরে আসা এসব নাগরিকদের অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা।দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে, বৈধ ও সঠিক প্রক্রিয়া অনুসরণ ব্যতীত বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকুন এবং সচেতনভাবে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page