৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ,লুটপাট ও ভাঙচুর 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের সালথায় আধিপত্য  বিস্তার নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া উভয় পক্ষের ১০ দোকান পাট ভাঙচুর ও লুটপাটর করার খবর পাওয়া গেছে। (৯ এপ্রিল) বুধবার রাত আটটার দিকে উপজেলার গট্টি   ইউনিয়নের বালিয়া বাজারে স্থানীয় জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের পক্ষের সমর্থকদের মধ্যে  সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার নুরু মাতব্বর ও জাহিদ মাতুব্বর গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। বর্তমানে নুরু মাতুব্বর বিরোধকে কেন্দ্র করে একটি মামলায় কারাগারে রয়েছেন। কারাগারে থাকায় দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন তার ভাই উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর মাতব্বর। এই বিরোধের জেরেই এই দুই পক্ষ দেশীয় অস্ত্র ঢাল-সড়কি,ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নুরু মাতব্বরের সমার্থক নান্নু মাতুব্বরের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে লুটপাট করে নেয় প্রতিপক্ষ। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে রাত দশটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।এ বিষয়ে জাহিদ মাতব্বরের সাথে কথা হলে তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, ২০১৮ সালের শামা ওবায়েদ রিঙ্কু (বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক) আপার গাড়িতে হামলা করে আওয়ামী লীগের দোসররা। তারাই আবার এলাকায় আধিপত্য বিস্তার করতে বুধবার বিকালে আমার সমর্থক, বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী মামুন শেখকে (৩৫) মারধর করে। এরপরই মারামারি শুরু হয়। এই মারামারিতে আমার পক্ষে প্রায় ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মনসুর মাতুব্বর নিজের তার ভাই নুরু মাতুব্বরকে বিএনপি নেতা দাবি করেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজনের সাথে আমাদের মারামারি হয়েছে। জাহিদ মাতুব্বর লাবু চৌধুরীর (সাবেক আওয়ামী লীগ এমপির) লোক। বিগত দিনে ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। আজ বিকেলে বালিয়া গ্রামের আমাদের পক্ষের সবুর খানকে  প্রথমে মারধর করে ওরা। এছাড়া তার পক্ষের অনেকের আহত হয়েছে বলে দাবি করেন তিনিটি । (০৯ এপ্রিল) বুধবার রাত ১০টার দিকে সালথা থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দুপক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page