১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঈদগাঁওর ভুয়া কলেজ শিক্ষক আলমগীরের বিরুদ্ধে যত অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক ঃ কক্সবাজারের ঈদগাঁওর ভুয়া কলেজ শিক্ষক এখন ভুয়া সাংবাদিক পরিচয়ে আলমগীর দাপিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলেছে এলাকাবাসী ও স্বজনরা। স্বজনদের জায়গা জমি ও ধন সম্পদ হাতিয়ে নিয়ে তাদের মানসিক ভারসাম্যহীন বানিয়ে ফেলার মতো গুরুতর অভিযোগ ও তুলছে সংশ্লিষ্টরা।এলাকার লোকজন জানান, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি তৃতীয় বিভাগ নিয়ে পাশ করে কালির ছড়ার আলমগীর । এরপর আর পড়ালেখা না করে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘ ১৫/১৭ বছর পর দেশে ফিরে চট্টগ্রামের এক সার্টিফিকেট জালিয়াতি চক্রের সাথে তার সখ্যতা গড়ে উঠে। তাদের থেকে জাল সার্টিফিকেট নিয়ে পেকুয়া ডিগ্রী কলেজে কম্পিউটার শিক্ষক পদে যোগদান করে। কিছু দিন কলেজ শিক্ষক পরিচয় দিলে ও পরে রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার চাকরি করে এরপর খোলস পাল্টাতে শুরু করে চতুর আলমগীর । সাংবাদিক পরিচয়ে শুরু করে বিভিন্ন অপকর্ম। কালির ছড়া ভুতিয়া পাড়া সড়কের ওয়ার্ল্ড ভিশন রাস্তার পাশের গাছ কেটে সাবাড় করে ফেলে। কালির ছড়ার গহীন জঙ্গলে স্কেবেটর দিয়ে পাহাড়ী মাটি কাটে।বহু অপকর্মের হোতা ভুয়া সাংবাদিক আলমগীর তার বোনের বিক্রি করা জায়গা জোর পূর্বক ভাবে দখলে নেয়। বিভিন্ন হুমকি ধামকি ও ফেইসবুকে লেখালেখি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ও এলাকায় প্রচার আছে।স্থানীয়, জাতীয় কোন মিডিয়ায় কাজ না করলে ও সে এখন বড় সাংবাদিক। ফেইসবুকে চলছে প্রতিনিয়ত তার হুমকি ধামকি।এলাকার পাহাড় কাটা,বনজ সম্পদ নিধন ,পাহাডী পথে গরু চোর চক্রের অন্যতম সদস্য তিনি। ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতির সাথে জড়িত কালির ছড়া এলাকার তোফায়েল আহমেদ টুলু অস্ত্র সহ প্রশাসনের হাতে আটক হওয়ার ঘটনায় নিউজ ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে কথিত সাংবাদিক আলমগীর। এ ঘটনা মিডিয়ায় আসলে প্রতিবাদ দেয় বিভিন্ন সাংবাদিকদের। আপন এক ভাই এবং এক বোনকে ইনজেকশন পুশ করে মানসিক প্রতিবন্ধী বানিয়ে তাদেরকে ঘরে ফেলে রেখে তাদের জায়গা জমি ভোগ করে চলেছে দীর্ঘদিন ধরে। আপন বড় ভাই ও তার অত্যাচারে কালির ছড়া গ্রাম ছেড়ে কক্সবাজার শহরে বসবাস করছেন। বর্তমানে সে ঈদগাঁ উপজেলার বিভিন্ন অফিসে এবং এনজিও সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সাংবাদিক পরিচয়ে উপস্থিত হয়। এলাকাবাসীর দাবি সরেজমিনে তদন্ত করলে সমস্ত ঘটনার সত্যতা মিলবে। অভিযোগ উঠা আলমগীরের সাথে কথা হলে অভিযোগ গুলো অস্বীকার করলেও কোন মিডিয়ায় কাজ করে তা সঠিক জানাতে পারেনি।ঈদগাঁও উপজেলার বিভিন্ন সংবাদকর্মীদের সাথে কথা হলে সে কোন পত্রিকায় কাজ করে না মাঝে মধ্যে এলাকার লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে এবং সে সংবাদকর্মী নয় বলে জানান। তার নিজ গ্রামের কালির ছড়া এলাকার শাহজাহান, জসিম,এখেলাস এবং বিশিষ্ট ব্যবসায়ী জামাল সহ অনেকে অভিযোগ গুলোর সত্যতা নিশ্চিত করেন। কয়েক দিন আগে ও ফেইসবুকে ছবি দিয়ে মানুষের বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে জানান।এলাকাবাসী এ ভুয়া কথিত সাংবাদিক কে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page