১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবে পার্বত্য উপদেষ্টা তিন পার্বত্য জেলা সম্প্রীতির মিলবন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ি-বাঙালি, মারমা-চাকমা, ত্রিপুরা, বম, খেয়াং, লুসাই, চাক, তঞ্চঙ্গ্যাহ বিভিন্ন নৃ জাতিগোষ্ঠী নিজেদের আলাদা ভাবতে না পারে, সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দ্যপূর্ণ ভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসার থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সদর জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার পিপিএম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরি,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনী,সাবেক সভাপতি ম্যামা চিং মারমা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চ হ্লা প্রু জেমি,প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।এদিকে প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়।আয়োজকরা জানায়, প্লাটিনাম জয়ন্তী দিনব্যাপী কর্মসূচিতে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্ন ভোজ, গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রথম ব্যাচ ১৯৫০ সালের কয়েক জন শিক্ষার্থীরাও অংশ নেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page