১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাড়া জাগিয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘ইমাম মাহাদী’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন প্রতিবেদক >>> প্রকাশিত হয়েছে জীবনমুখী গানের শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ইমাম মাহাদী’। তার সঙ্গে গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমদ-মীনা বশির দম্পতির পুত্র রাজা বশির। আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিং করেছেন পারভেজ জুয়েল। কিশোর নীলের নির্মাণে ‘ইমাম মাহাদী’ প্রকাশিত হয়েছে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে। গানটির গ্রাফিক্স করেছেন ওমায়ের হোসেইন।ইমাম মাহাদী প্রসঙ্গে কিশোর নীল বলেন, ‘বিশ্বব্যাপীই এখন আগ্রাসী ও আধিপত্যবাদীদের নিপীড়ন চলছে। বিশেষ করে ফিলিস্তিনে চলছে নির্বিচারে ধ্বংসযজ্ঞ। ইসরাইল কর্তৃক সেখানে গণহত্যা চললেও পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো একেবারেই নিশ্চুপ। এমনকি এসব হত্যাকাণ্ডে পৃষ্ঠপোষকতাও দিচ্ছে তারা। এরকম পরিস্থিতিতে অনেকে মনে করেন, পৃথিবীর শেষ ইমাম মাহাদী না আসা পর্যন্ত এই জুলুম শেষ হবে না। সেই ইমাম মাহাদীর অপরিহার্য আগমনকে আহ্বান জানিয়ে আমাদের এই ভিজ্যুয়াল প্রয়াস। গানটির কথা-সুর থেকে শুরু করে নির্মাণÑ প্রত্যেকটি কাজ আমরা নিখুঁত করার নিরন্তর চেষ্টা করেছি। এক বছর ধরে এর প্রি-প্রোডাকশন করেছি। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’গানটি প্রসঙ্গে শিল্পী আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘গোটা পৃথিবীজুড়ে ভয়াবহ অস্থিরতা। কোথাও স্বস্তি বা শান্তি নেই। আমরা যারা বিশ্বাসী, তারা অপূর্ব এক রোমান্টিক স্বপ্নে বিভোর থাকি। আশায় থাকি যে, ইমাম মাহাদী আসবেন। তিনি এসে দুনিয়ায় সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। সে স্বপ্নের অনুরণন সবার মাঝে ছড়িয়ে দিয়ে মানবতাবাদী সব মানুষের মধ্যে জাগরণ তৈরি করতেই ‘ইমাম মাহাদী’ নির্মাণ করা হয়েছে।’সংগীত পরিচালক পারভেজ জুয়েল বলেন, ‘আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটি করেছি। কোয়ালিটির সঙ্গে আপস করিনি। মানিক ভাই, রাজা বশির ভাই যেমন অসাধারণ গেয়েছেন, তেমনি কিশোর নীল ভাই নির্মাণও করেছেন দুর্দান্ত।’গানটিতে দুই শিল্পীর পাশাপাশি অংশ নিয়েছে একঝাঁক শিশুশিল্পী। বিশেষ করে গানের ভিডিওটিতে শিশুশিল্পী আরজু মোমেনীন মাশার অভিনয় সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছে।গান নিয়ে আমিরুল মোমেনীন মানিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এর আগেও কিংবদন্তি শিল্পী নচিকেতার সঙ্গে ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ গানের ভিডিও সাড়া জাগিয়েছে। সম্প্রতি তিনি গেয়েছেন তিতুমীর ফিল্মের গান ‘মায়াটান’। গত ফেব্রুয়ারিতে প্রতিবাদী গান ক্যাটাগরিতে ‘আবু সাঈদ মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধের’ জন্য মানিক পেয়েছেন ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page