১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি,মেহেরপুর >>> মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আল ইমরান, আখতারুজ্জামান ও শিশু জুবায়ের হোসেন। নিহত আখতারুজ্জামান এবং আল ইমরান দুই বন্ধু। তারা একই মোটরসাইকেলে আমঝুপি যাচ্ছিলেন। আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। নিহত জুবায়ের মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে।জানা গেছে, সাজ্জাদ হোসেন পলাশ নামের এক ব্যক্তি একটি জিপ গাড়ি চালিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময়ে আলী আসান নামের এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যান চালিয়ে আমঝুপির দিকে যাওয়ার পথে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে জিপ গাড়িটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানচালকসহ যাত্রীরা সকলের রাস্তার পাশে ছিটকে পড়েন। ওই সময় আখতারুজ্জামান ও তার বন্ধু আল ইমরান মেহেরপুর একটি মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জিপ গাড়িটি মোটরসাইকেলও ধাক্কা মারে। মোটরসাইকেল চালকসহ আরোহী দুইজন রাস্তার পাশে ছিটকে পড়ে।মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page