১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নামে-বেনামে প্রকল্প সাজিয়ে অনিয়ম করেন কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।।  কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।স্থানীয় বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, তিনি টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প থেকে নিয়মিত কমিশন আদায় করছেন।২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারে নামে-বেনামে প্রকল্প দেখিয়ে টিআর ও কাবিখা-কাবিটা টাকা উত্তোলন করেছে। এসব প্রকল্পের সভাপতি করা হয়েছে স্থানীয় ইউপি সদস্যদের। কয়েকটি প্রকল্পের সভাপতি সাথে কথা হয় প্রতিবেদকের সাথে, নাম প্রকাশ না করার শর্তে তারা জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিম তাদের না জানিয়ে প্রকল্পের সভাপতি করেন। হঠাৎ ফোন করে পিআইও অফিসে আসতে বলেন। আগে থেকে তৈরি করা কমিটিতে স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে পিআইও নিয়ে নেন বলে জানান। এছাড়া ইউপি সদস্যদের নামে দেওয়া বিভিন্ন প্রকল্পের প্রথম ধাপের বরাদ্দ থেকে হাতিয়ে নিয়েছেন ৭ থেকে ১০ পার্সেন্ট।অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিস না করে বাসায় বসেই প্রকল্পের ফাইল অনুমোদন করেন। তিনি গত ১০ অক্টোবর কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে নিয়মিত অফিসে না এসে বাসায় অফিসের কাজ করেন।তাঁর বিরুদ্ধে অফিস ও বাসায় মাদকসেবনের অভিযোগ রয়েছে, রমজান মাসেও অফিসে বসে মাদকসেবন করেন।বেশ কয়েকজন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে টিটিএনকে জানান, বিভিন্ন কারণে পিআইও কাছে গেলে তাকে অফিসে পাওয়া যায় না, আসলেও অফিসে বসে সবার সামনে তিনি সিগারেট খান, সমসময় মাদকসেবিদের মত আচরণ করেন তিনি।গোপালগঞ্জ জেলার বাসিন্দা এসএমএ করিম সরকারি নানা কর্মসূচিতে তার অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। কুতুবদিয়ায় অবস্থান করেও স্বাধীনতা দিবসের মত গুরুত্বপূর্ণ জাতীয় প্রোগ্রামে অংশ গ্রহণ না করার অভিযোগ রয়েছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিআইও অনিয়ম দুর্নীতির বিষয় তুলে ধরেছে স্থানীয়রা।জেএম তারেক জিয়া নামে একজন লিখেছেন, পুরাতন প্রকল্পকে নতুন দেখিয়ে কুতুবদিয়া পিআইও অফিস লাখ লাখ টাকা আত্মসাৎ করে যাচ্ছে এসব প্রকল্পে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানও বাদ জায়নি। তিনি এসব অনিয়ম তদন্ত করে পিআইও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।এসব অভিযোগের বিষয়ে জানার জন্য পিআইও এসএমএ করিমের ব্যবহারিক মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “অনিয়ম দুর্নীতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের নিয়মিত অফিস করা এবং শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page