১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  প্রাণের মায়া ত্যাগ করে দেশপ্রেমে ব্রতী হওয়া লাখো শহিদের আত্মত্যাগে জন্ম নেয় আমাদের এই দেশ।দেশপ্রেমে জ্বলে উঠুক প্রতিটি হৃদয়,ঐক্যের সুরে বয়ে যাক মুক্তির গান। স্বাধীনতার স্বপ্নে এগিয়ে যাক নতুন বাংলাদেশ। এ স্লোগানে উজ্জীবিত হয়ে  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,কুচকা ওয়াজ,প্রীতি ফুটবল প্রতিযোগিতা,শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,ইউএনও মৌসুমী হক,কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ,বিএনপি  ও তার  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি,জাতীয় নাগরিক পার্টি শহীদ মিনারে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা  নিবেদনে পুস্পস্তবক অর্পণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page