১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রংপুরের গঙ্গাচড়ায় জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুর ইসলাম নোবেল,ষ্টাফ রিপোর্টার,রংপুর >>> রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাস-এর আহ্বায়ক মো. জাহানুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মো. কোরবান আলী, যুগ্ম আহ্বায়ক মো. নাজির হোসেন ফারুক, ছাকিউল ইসলাম, মো. শাহাজাহান, মো. হালিম বাদশা ও রানু মিয়া।আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন।আলোচনা সভা শেষে এক হৃদয়গ্রাহী পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার করেন, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জাসাস শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। ভবিষ্যতে দলীয় আদর্শকে ধরে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।ইফতার শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জাসাসের উপজেলা কমিটির অন্যান্য নেতাকর্মী ও সদস্যরাও উপস্থিত ছিলেন।এই আয়োজনের মধ্য দিয়ে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি হয় বলে মনে করেন একটি নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page