১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পেকুয়ায় সাপের কামড়ে অটো-রিকশা চালকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে ব্যাটারীচালিত অটোরিকশা (টমটম) চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত চালকের নাম মুহাম্মদ রুবেল (৩৩)। তিনি একই এলাকার নুরুল আলমের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ির উঠানে রুবেলকে পায়ের আঙ্গুলে সাপে কামড় দেয়। বিষের যন্ত্রনায় সে ছটফট করতে থাকে। এসময় তাকে স্বজনরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রুবেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার ভোর পাঁচটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। দুবছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন। তিন সন্তানের জনক রুবেল অটোরিকশা চালিয়ে সংসার চালান।নিহতের স্ত্রী শাহজান বেগম বলেন, রাতে রুবেলের মোবাইলে কল আসে। তখন রাত আনুনানিক ১টা। বাচ্চাদের ঘুমের অসুবিধা হবে ভেবে সে ঘরের বাহিরে উঠানে গিয়ে কথা বলেন। বিদেশ যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বিদেশে থাকা এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। কথা শেষ করে ঘরে ঢুকার সময় দরজার পাশে সাপ পায়ে কামড় দেয়। আমরা তাকে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে সাপেকাটা একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুবই খারাপ। তাৎক্ষনিক হাসপাতালে না এনে ওজা বৈদ্যের কাছে গিয়ে সময় নষ্ট করে ফেলেছে। রোগীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page