২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীর পাশে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে ট্যাব গ্লোবাল অ্যাওয়ার্ড পেল কমার্শিয়াল ব্যাংক যাত্রীর মৃত্যুতে ওমানের মাসকাটে আটকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১ শুটিং ও ডাবিং শেষ, মুক্তির অপেক্ষায় মিমের ‘জীবন অপেরা
আন্তর্জাতিক:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং
     
             

পরকীয়ায় বাঁধা দেয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরকীয়া প্রেমে বাধা প্রদান করায় শ্বশুরকে ধর্ষণের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুত্রবধূ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী শ্বশুর উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা।সোমবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন গ্রেপ্তার হওয়া আহসান উল্যার স্ত্রী ও পরিবারের অন্নান্য সদস্যরা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রীর বরাতে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুবাধে সে স্থানীয় এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাদের পরকীয়ার বিষয় জানতে পেরে তার শ্বশুর প্রবাসে থাকা ছেলেকে বিষয়টি অবহিত করে। এই নিয়ে পরিবারে জগড়া বিবাধ শুরু হলে ওই গৃহবধূ শ্বশুরকে হুমকি দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে জেলের ভাত খাওয়াবো।সংবাদ সম্মেলনে অভিযোগ করে আরও বলা হয়, এর পরে ওই গৃহবধূ শ্বশুরের নামে তাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।এদিকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতারের পর এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় শুরু হয়। ফেইসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও ভিডিওতে দেখা যায়, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ওই গৃহবধূ টিকটকে আসক্ত। টিকটকের সূত্রে স্থানীয় আরেক টিকটকার যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এক সঙ্গে করা একাধিক টিকটক ভিডিও রয়েছে। এসব ভিডিওর কোনোটিতে ওই যুবক তাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে, কোনোটি একে অপরের হাত ধরছেন।এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে ওই শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাসূত্রে জানা যায়, গত সোমবার রাতে সেহেরি খাওয়ার পূর্বে শ্বশুর কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে।এবিষয়ে মামলার বাদী রোমানা আক্তার শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন,দীর্ঘদিন যাবৎ তিনি আমাকে বিভিন্নভাবে ইশারায় কুপ্রস্তাব দিয়ে আসছেন,কখনো পিছন থেকে জড়িয়ে ধরে কখনো শরির টিপতে বাধ্যকরে। এছাড়াও শ্বশুরের সকল বিষয়ে নিজের স্বামীকে জানিয়েও বিশ্বাস করাতে ব্যর্থ হন পুত্রবধূ রোমানা আক্তার।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গৃহবধূ বাদি হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু
বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান 

You cannot copy content of this page