২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আর্তমানবতার সেবায় হাত বাড়ালেন ব্যারিস্টার কায়সার,শিশু আব্দুল্লাহ পেল নতুন জীবন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধি >>> শিশু আব্দুল্লাহ,বয়স তিন বছর। জন্ম থেকেই শিশুটির হার্টে সমস্যা। স্বাভাবিক চলাফেরায় ছিল খুব অসুবিধে। কিছুদিন আগেও তার জীবন সহজ ছিল না। তবে এখন সে সুস্থ৷তার বাড়িতে গিয়ে দেখা গেল শিশুটি হাঁটছে,খাবার খাচ্ছে,খেলাধুলা করছে,মানুষ দেখলেই হাসছে। যেন এক সবুজ পাখির ওড়াওড়ি।বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সম্প্রতি অপারেশন করে শিশু আব্দুল্লাহকে সুস্থ করে তোলা হয়েছে।আব্দুল্লাহর পিতা খোকন মিয়া পেশায় দিনমজুর। তার মা মাজেদা খাতুন গৃহিণী। পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ছেলে,দুই মেয়ে নিয়ে তাদের টানাপোড়েনের সংসার। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নীলাখালী গ্রামে তাদের বাড়ি।দিনমজুর খোকন মিয়ার সংসারে নুন আনতে যখন পান্তা ফুরায় তখন তার শিশুপুত্র আব্দুল্লাহকে নিয়ে পড়েন মহা দুর্বিপাকে৷ প্রায়ই অসুস্থ হয়ে শিশু আব্দুল্লাহর সারা শরীর কালো হয়ে যায়। সে চিৎকার করে। ঘুমাতে পারেনা,খাওয়াদাওয়া ঠিকমতো করেনা। এ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় আব্দুল্লাহর হার্টে সমস্যা। ডাক্তার জানায় হার্টের অপারেশন করতে হবে। এজন্য অনেক টাকার প্রয়োজন।অপারেশনের কথা শুনে দিনমজুর খোকন মিয়া পড়েন মহা দুশ্চিন্তায়। হঠাৎ জানতে পারেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দু:স্থ অসহায় মানুষের চিকিৎসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছেন।খোকন মিয়া সেখানে শিশু আব্দুল্লাহকে নিয়ে কায়সার কামালের দ্বারস্থ হয়ে সকল সমস্যার কথা খুলে বলেন। তার অসহায়ত্বের কথা শুনে তিনি শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি আব্দুল্লাহকে ভর্তি করা হয় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। ২২ ফেব্রুয়ারি তার হার্টের সফল অপারেশন হয়। সূচনা হয় শিশু আব্দুল্লাহর নতুন জীবনের।আব্দুল্লাহর মা মাজেদা খাতুন বলেন,আমার ছেলেকে নিয়ে আমরা দিশেহারা ছিলাম। কিভাবে চিকিৎসা করাবো তার কোন কূলকিনারা পাচ্ছিলাম না। পরে কায়সার কামাল সাহেব চিকিৎসার দায়িত্ব নেয়। তার নিজের খরচে অপারেশন করা হয়। যাবতীয় চিকিৎসা ও ঔষধ খরচ তিনি বহন করেছেন। আমার ছেলে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ,আবদুল্লাহ এখন সুস্থ। তার মা-বাবা সহ প্রতিবেশী সকলে খুশী । মানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page