১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে সম্মান-ভালবাসায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)  প্রতিনিধি >>> “অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে সম্মান-ভালবাসায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮মার্চ) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে সভায় নারী দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল মোতালেব, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সন্তোষ কুমার সরকার, কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের মাঠ পুষ্টি সহায়তাকারী ফারজানা সিরাজ প্রমুখ। এসময় ইউএনও মৌসুমী হক নারীদের সমানাধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা, একটি সুন্দর পরিবেশে বেঁচে থাকা ও সুরক্ষা নিশ্চিত করণে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।অপর দিকে মাঠ পুষ্টি সহায়তাকারী ফারজানা সিরাজ গত ৬ মার্চ মাগুরায় ৮বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যা চেষ্টার লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং জনসম্মুখে ওই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভিডব্লিউবি কর্মসূচির প্রশিক্ষক রায়হানুল ইসলাম রায়হান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page