১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড। আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত “সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ,  চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ইউপি সদস্যের বালু উত্তোলনের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া লালমনিরহাট প্রতিনিধি >>> লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইউপি সদস্যের অবৈধ বালু উত্তোলনের ভিডিও করায় এক সাংবাদিককে হেনস্তা ও তার মোটরসাইকেল ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হেনস্তার শিকার চ্যানেল ২৪-এর সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল।অভিযোগ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী গ্রামে রাতের আঁধারে তিস্তা নদী থেকে ট্রাকে করে বালু উত্তোলন করে বিক্রি করছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব আবু। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে যান চ্যানেল ২৪-এর লালমনিরহাট প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল।এ সময় স্থানীয় বালুদস্যু খ্যাত ইউপি সদস্য আবু তালেব আবু ও তার সহযোগীরা সাংবাদিক বকুলকে গালমন্দ করে, ক্যামেরা ছিনিয়ে নিতে উদ্যত হয় এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়, এতে তিনজন আহত হন। তারা বর্তমানে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।পরবর্তীতে আত্মরক্ষার্থে সাংবাদিক বকুল সরে দাঁড়ালে বালুদস্যু চক্রটি তার মোটরসাইকেল, ক্যামেরা ও ব্যাগে থাকা অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নিয়ে ট্রাকে তুলে অন্যত্র নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি বাড়িতে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন।এ ঘটনায় সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল বাদী হয়ে ইউপি সদস্য আবু তালেব আবুকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল বলেন, “তিস্তা নদী থেকে প্রতিদিন রাতের আঁধারে ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করে বিক্রি করছে ইউপি সদস্য আবু তালেব আবু ও তার লোকজন। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো সুফল মেলেনি। প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের ভিডিও করছিলাম, তখনই আবু তালেব ও তার লোকজন ক্যামেরা ছিনিয়ে নেয় ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরে কয়েকজন মিলে মোটরসাইকেল ও ক্যামেরা বালুর ট্রাকে তুলে নিয়ে যায়। আমি থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ ব্যবস্থা নেবে।”অভিযুক্ত ইউপি সদস্য আবু তালেব আবু বলেন, “আমার জমি নদীতে ভেঙে চর হয়েছে। সেখানকার বালু তুলে বিক্রি করি। এজন্য সাংবাদিক মাঝরাতে আসবে, এটা কেমন কথা? আমি তার মোটরসাইকেল বা ক্যামেরা ছিনিয়ে নিইনি। ট্রাকের চালকদের সঙ্গে তার হাতাহাতি হয়েছে বলে শুনেছি।”আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “সাংবাদিকের ওপর এমন আচরণ মেনে নেওয়া যায় না। অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড।
আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত
“সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ, 
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

You cannot copy content of this page