২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার মোহাম্মদিয়া সিটি মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিএসসি ডেন্টাল এসোসিয়েশন নোয়াখালী রিজিয়নের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী রিজিয়নের সভাপতি মেহেদী হাসান নিশান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদ এবং বিভিন্ন নিউজ পোর্টাল কোনপ্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া ডাক্তারদের সাথে বিএসসি ডেন্টিষ্টদের গুলিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করেছে। সে নিজেই একাধিক মামলার আসামি। সে মোবাইল ফোন, হোয়াটস্অ্যাপ এবং সরাসরি আমাদের কয়েকজন বিএসসি ডেন্টিস্টের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল অন্যথায় দেখে নেওয়ার হুমকি প্রদান করে। চাঁদা চাওয়ার কারণ জিজ্ঞেস করাতে সে বলে বিজয় টিভির কার্ড করতে তার ১ লাখ টাকা লেগেছে, এইটাকা আমরা না দিলে কে দিবে বলে জানায়।তিনি আরও বলেন, শেখ ফরিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার একজন আসামী। তারপরেও সে সাংবাদিক পরিচয় কে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিশেষ গোষ্ঠী ও ব্যক্তিকে টার্গেট করে। আমরা এরকম হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানাচ্ছি।মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা মেনে প্র্যাকটিস করতে গিয়েও এমন নিউজ মূলত আদালতের নির্দেশনার পরিপন্থী এবং এ নিউজের উপর ভিত্তি করে কিছু অনলাইন পোর্টাল এবং স্থানীয় দৈনিক মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছে যা অন্যায় এবং অপরাধ।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ হতে পাসকৃত বিএসসি-ডেন্টাল ডিগ্রীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন কুচক্রী, অসাধু স্বার্থান্বেষী মহলের অসৎ স্বীয় স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্যাদি উপস্থাপনের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করা হয়েছে। যা নির্দিষ্ট মহলের স্বার্থ হাসিলের পক্ষে অদৃশ্য সহযোগীতা প্রদান করার কার্যক্রম বলে প্রতিয়মান। আদালতে বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকার পরও তা না মেনে এমন কাজ উদ্দেশ্যপ্রণোদিত, ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠী স্বার্থ রক্ষার্থে করা হয়েছে বলে আমরা মনে করি।এ ধরণের চক্রান্ত ও মিথ্যাচার ও অসত্য তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। যদি সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে প্রত্যাহার না করা হলে আমাদের বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এসময় বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইকবাল, নোয়াখালীর উপদেষ্টা আরাফাত হায়দার, সহসভাপতি কামরুল আহসান, সদস্য সুলতান মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page