১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মালদ্বীপে অবস্থানরত অবৈধ  বাংলাদেশিদের বৈধতা দিতে   প্রধান উপদেষ্টার আহবান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণের জন্য মালদ্বীপ সরকারকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর আহ্বানও জানান তিনি।আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই অনুরোধ জানান।বৈঠকে হাইকমিশনার শিউনীন রশীদ জানান, বর্তমানে মালদ্বীপের বহু শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে মেডিকেল শিক্ষায় অধ্যয়ন করছেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে, বিশেষত ওষুধ শিল্প খাতে। এছাড়া, মালদ্বীপের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে আরও গভীর সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
হাইকমিশনার আরও জানান, ইতোমধ্যে কয়েকটি বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা সম্প্রসারণ করেছে। পাশাপাশি, গত বছরে মালদ্বীপ ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।হাইকমিশনার অধ্যাপক ইউনূসের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাইকমিশনার শিউনীন রশীদকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, তার মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আরও জানান, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।
উল্লেখ্য, বাংলাদেশি প্রবাসীরা মূলত মালদ্বীপের পর্যটন ও মৎস্য খাতে কাজ করছেন। এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও সেখানে বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কর্মরত আছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page