১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল পর্যায়ে সেরা জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিজয়ীদের নাম ও প্রতিষ্ঠানের নাম ঘোষনা করা হয়েছে।বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ শিক্ষার্থী , শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গার্লস গাইড,শ্রেষ্ঠ রোভার,শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার গ্রুপের নাম ঘোষনা করা হয়েছে। প্রতিটি ক্যটাগরিতে চার পর্যায়ে ( স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি) ভাগ করে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। এছাড়ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে চারটি গ্রপে ক,খ,গ,ঘ তে মোট ১৭টি ইভেন্টে ( কেরাত,হামদ নাত,বাংলা রচনা,ইংরেজি রচনা,ইংরেজি বক্তৃতা, কবিতা আবৃত্তি, একক বিতর্ক, দেশাত্মবোধক গান,রবীন্দ্রসঙ্গিত,নজরুল সঙ্গিত,উচ্চাঙ্গ, লোকসঙ্গীত, জারিগান,নির্ধারিত বক্তৃতা, নৃত্য, লোকনৃত্য ও তাৎক্ষণিক অভিনয়) স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩এর আহবায়ক আল বশিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ) ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সদস্যসচীব আবু সাইদ মো আব্দুল ওয়াদুদ সাক্ষরিত এই ফলাফল প্রকাশিত হয়। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২৩ এ স্কুল পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জৈন্তাপুর উপজেলার ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়। ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উপজেলার স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষকও নির্বাচিত হয়েছেন এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও স্কুল পর্যায়ে গোটা জৈন্তাপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছে অত্র বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্রী তাসফিয়া মাহজাবিন মাঈসা এবং শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেনীর শিক্ষার্থী ঋদি দে। এছাড়াও বাকি ১৭টি প্রতিযোগিতামুলক ইভেন্টে ক গ্রুপে ( ষষ্ঠ – ৮ ম) ৩ জন ও খ গ্রুপে ( ৯ ম – ১০ ম) মোট ১০জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এবিষয়ে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী জানান ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠের এটা একটা সাফল্যের ধারাবাহিকতা। অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী থেকে শুরু করে প্রতিটি শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবকদের শতভাগ অবদান এই প্রতিষ্ঠানের সাফল্যে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ বছরের বিভিন্ন সময়ে জাতীয় উৎসব, মৌসুমের বিভিন্ন সময়ে পিঠা উৎসব, বসন্ত উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কাউটস ও গার্লস গাইডের বিভিন্ন প্রোগ্রাম সফলতার সাথে পালন সহ প্রতিবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৫ সহ অত্র প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত আছে এবং তা ধারাবাহিকতা বজার রাখতে সকলের সার্বিক সহোযোগিতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page