২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

তানোরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে রাস্তার ধারের খাস জায়গার তাজা নিম গাছ নিধন, মটরের পাইপ নষ্ট ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় গ্রামবাসি বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে,বরাবর, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী। বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে। জনাব, যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি এলাকাবাসীর পক্ষে আলহাজ্ব আবুল মাজন (৬৩), পিতাঃ মৃত: ফজর মন্ডল, সাং-গাগরন্দ, ডাকঃ চাঁন্দুড়িয়া, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহী এই মর্মে বিবাদী মোঃ গোলাম রাব্বানী (৪০), পিতাঃ আলহাজ্ব চাঁন মোহাম্মদ, সাং- চকদমদমা, ডাকঘরঃ চাঁন্দুড়িয়া, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত বিবাদীর বাড়ীর পাশে আমাদের বাড়ী এবং বিবাদীর বাড়ীর পাশের রাস্তা দিয়ে আমাদের পূর্ব পুরুষ হতে আনুমানিক ১০০ বছর যাবৎ আমরা চলাচল করে আসছি। হঠাৎ করেই ইং ২২/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় বিবাদী তানোর থানাধীন ০৭ নং চান্দুড়িয়া ইউনিয়ন অধিনস্থ গাগরন্দ গ্রামে উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মানের উদ্দেশ্যে জোর পূর্বক ভাবে গর্ত খনন কাজ শুরু করে উক্ত সময় আমরা বাড়ীতে না থাকায় ইং ২৩/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমরা এলাকাবাসী বিবাদীকে বাধা নিষেধ করিলে বিবাদী বলে আমি উক্ত রাস্তার উপর দিয়েই সীমানা প্রাচীর নির্মান করিবো তোমরা যা পারো করে নাও। বিবাদী যদি উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মান করে তাহলে আমরা এলাকাবাসী বড় ধরনের ক্ষতির সমুখীন হবো। স্বাক্ষী: ১। মোঃ মোসলেম উদ্দিন (৫০), পিতাঃ মৃত: ইয়ার উদ্দিন, ২। মোঃ আইয়ুব মন্ডল (৫০), পিতাঃ মৃত: সাদেক মন্ডল, ৩। মোঃ রায়হান আলী (৩৫), পিতা: মৃত: আরজেদ মন্ডল, সর্বসাং-গাগরন্দ, ডাকঃ চাঁন্দুড়িয়া, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহীসহ উক্ত ঘটনাটি আরো অনেকেই দেখেছেন ও শুনেছেন। বিষয়টি ০৭ নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ড মেম্বার মোঃ কুরবান আলীকে জানালে তিনি আপনার বরাবরে অভিযোগ করার পরামর্শ দেন। এমতাবস্থায় নিরুপাই হয়ে বিবাদী যাতে উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সরনাপন্ন হয়েছি। অতএব, জনাবের কাছে আকুল আবেদন উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়। নিবেদক এলাবাসীর পক্ষে মোঃ আবুল মাজন (আলহাজ্ব আবুল মাজন)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page