১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ায় প্যানেল চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহসিনকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেয়ার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কেরানীহাটে অনুষ্ঠিত ওই মানববন্ধনে কেঁওচিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করে।মানববন্ধনে বক্তব্য রাখেন, আরফাত রহমান স্মৃতি পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকি, যুবদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মো. লোকমান, মো. ইউনুছ, সেলিম উদ্দিন, আয়েশা আকতার, শাহেদা পারভিন প্রমুখ।বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসনাামলে কেঁওচিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইউপি সদস্য মহসিনের পরিবার। তিনি নিজেও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ৫ আগস্টের পর শেখ হাসিনার দোসর চেয়ারম্যান ওসমান আলী পলাতক থাকায় ইউনিয়নবাসী নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এমতাবস্থায় জনদুর্ভোগ দূরীকরণে উপজেলা প্রশাসন মো. মহসিনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে তিনি জনসেবা দিয়ে যাচ্ছিলেন।বক্তারা আরো বলেন, একটি কুচক্রী মহল মহসিনের প্রতি ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয় প্রশাসনকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে বাধ্য করে। ফলে নাগরিক সেবা বঞ্চিত কেঁওচিয়াবাসীর দুর্ভোগ চরমে পৌঁছে। জনদুর্ভোগ লাঘবে মো. মহসিনকে প্যানেল চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page