১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহীর দূর্গাপুরে জমি জমা নিয়ে সংঘর্ষের জেরে নিহত ১ আহত ১৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যনান প্রতিনিধি রাজশাহী >>> রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শিশুসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের না হলেও তাৎক্ষণিক ৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে।২২ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।সংঘর্ষে আহতরা হলো, একই গ্রামের পচা মন্ডলের ছেলে আঃ জব্বার (৬৫), আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭), মৃত আঃ সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর ও ইসলামের স্ত্রী রাজিয়া। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও বিএনপি নেতা মামুনুর রশীদের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। ক্ষিদ্র লক্ষিপুর গ্রামের জব্বার ও সাইদুর প্রায় ৪২ বছর ধরে বিবাদমান জমিতে পান চাষ করে আসছিলেন। গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই গ্রামের বিএনপি নেতা মামুন সেই জমি তার নানার দাবি করে দখলের চেষ্টা করতে থাকে।গত ৭ ফেব্রুয়ারি সেই পানবরজে আগুন ধরিয়ে দেয় মামুন। এমনকি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুলের জমি তাদের দাবি করে দখল নেয়ার চেষ্টায় জমিতে থাকা একাধিক আমগাছ কেটে ফেলেন মামুন। সেই সাথে সরিষা ক্ষেতও কেটে ফেলে তারা।স্থানীয়রা আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে বিবাদমান জমিতে থাকা পানবরজে পানি সেচ কাজের জন্য যান আব্দুল জব্বার। এ সময় মামুন, সাইদুল, সুজনসহ ১০ থেকে ১২ জন পরিকল্পিত ভাবে লাঠি ও ধারালো হাসুয়া নিয়ে তাদের উপরে হামলা চালায় এবং এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় আব্দুর জব্বারের স্ত্রী ফেরদৌসী বেগম এগিয়ে গেলে তাকেও ব্যাপক মারপিট করে। এতে ফেরদৌসী বেগম ঘটনাস্থলেই মারা যান।প্রত্যক্ষদর্শী তসলিমা বিবি বলেন, আমার চোখের সামনে মামুন তার দলবল নিয়ে জব্বার ও আলমকে হাসুয়া দিয়ে কোপাতে থাকে। আমি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসি।দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আদালতে এই জমি নিয়ে মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু আদালতের ১৪৪ ধারার আদেশ ভঙ্গ করে প্রতিপক্ষ মৃত মুনছুর রহমানের ছেলে সাইনুল, মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, মামুনুর রশিদের ছেলে জাহিদ হাসান, মৃত আঃ সামাদের ছেলে সুজন, আলেপের ছেলে রুবেল, ইয়াদালির ছেলে সাইদুল, নুর ইসলামের ছেলে রাজিবসহ ভাড়াটে লোকজন নিয়ে গত ৭ ফেব্রুয়ারি ধারালো অস্ত্র দিয়ে আমার জমিতে থাকা আমগাছ গুলো কেটে নিয়ে জমি জবর দখল করে। বাধা দিতে গেলে আমার লোকজনকে বেধড়ক পিটিয়ে আহত করা।রিয়াজুল ইসলাম আরও বলেন, আজকেও (শনিবার) ফের জমি দখল করতে আসলে আমার লোকজন বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের ভাড়াটে লোকজন আমার পক্ষের মধ্যবয়সী এক নারীকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার মুল ফটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ৪২ বছর ধরে ক্ষিদ্রলক্ষীপুর মৌজায় আরএস ৬৯ ও ৭০ নং খতিয়ানের প্রায় এক একর ৩ শতাংশ জমি ভোগদখল করে আসছেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম, মোহাম্মাদ আলী, আলমগীর ও মিরাসহ তাদের স্বজনরা। তবে ওই জমি আরএস খতিয়ানের প্রজা প্রতিবেশী মৃত ডুমন মন্ডলের ওয়ারিশগনের মধ্যে বিরোধ দেখা দিলে ২০২৪ সালে উভয়পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আদালতে মামলা করেন এবং মামলাটি আদালতে চলমান আছে।ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে দূর্গাপুর থানা পুলিশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হয়েছে। এজাহার দায়ের না হলেও হামলায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। সুষ্ঠ তদন্তের স্বার্থে আটককৃতদের নাম আপাতত বলা যাচ্ছেনা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page