১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মালদ্বীপে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> যথাযোগ্য র্মযাদায় বাংলাদশে হাইকমিশন, মালদ্বীপে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়। গতকাল রোজ শুক্রবার বিকেলে হাইকমিশনের হলরুমে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মোঃ সোহেল পারভেজ। হাইকমিশনের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় । এরপর মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন হাইকমশিনরে তৃতীয় সচিব জনাব মোঃ জিল্লুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা । অতঃপর ভাষা শহিদগনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বি এন পির সভাপতি ব্যবসায়ী মো: খলিলুর রহমান এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ জনাব মোক্তার আলী লস্কর। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও জনাব মোঃ হান্নান খাঁন কবির প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার মালদ্বীপ বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন সহ সভাপতি মোঃ বাবুল হোসেন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম মোঃ রফিকুল ইসলাম প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান সাহ্জী মোঃ পিয়াস ও মোঃ করিম রানা, প্রস্তাবিত মালদ্বীপ যুবদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ মাসুম মুন্না যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও মোঃ জাকির হোসেন প্রমুখ, দিবসটি উপলক্ষ্যে নির্মিত দুটি প্রামাণ্যচত্রি অনুষ্ঠানে প্রর্দশন করা হয়। সবশেষে প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন বীর ভাষা সৈনিকদের; যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তিনি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাভাষার র্মযাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। তিনি ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির জন্য প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার কথা স্মরণ করনে। তিনি বলেন পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণ করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও তিনি মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবর্মূতি উজ্জ্বল করার জন্য সকল প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের মালদ্বীপে বৈধভাবে আইনমেনে সম্মানের সাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।এরপর ভাষা শহীদদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফরোত কামনা করে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়।সবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলদরিয়া শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।অনুষ্ঠানে দোতালয়ের কল্যান সহকারী জনাব আল মামুন পাঠান, ও মোঃ জসিম উদ্দিন কন্সুলার সহকারী মোঃ ময়নাল হোসেন সহ সকল কর্মকর্তা ও উল্লখেযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এছাড়াও মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মহোদয়ের সহধর্মিণী মিসেস রোমানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। উল্লেখযোগ্য সংখ্যক শিশু এবং তাদের অভিভাবকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page