১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩৭৬
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

তানোরে রাস্তার গাছ কেটে সাবাড়,অভিযোগের তীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>>রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ধামধুম গ্রামে সরকারি রাস্তার ধারের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা কাটার অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ।স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত হুমায়ন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম তার জমির উপর দিয়ে রাস্তা ফলে এসব গাছ তার নিজের দাবি করে তিনি কেটেছেন।প্রত্যক্ষদর্শী জগদিশ, দিনেশ ও উপল কিস্কুসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়।তারা বলেন, এর আগেও এরা রাস্তার ধারের গাছ কেটেছেন।তাদের বিচার হয় না বলেই তারা গাছ কাটে। তারা বলেন, এর আগে তার ভাই তৌহিদুল রাস্তার পশ্চিম পারের অনেক গাছ কেটেছে। এবিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা এবং এসব গাছ তার লাগানো তাই তিনি কেটেছেন।তিনি বলেন,তার লাগানো গাছ তিনি কাটছেন এখানে আবার কার অনুমতি নিতে হবে।এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, খবর পেয়ে এসও সাহেবকে সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে।এবিষয়ে বিএমডিএ’র এসও মোস্তফা বলেন, রাস্তার ধারের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে, তিনি বলেন,কাটা গাছগুলো নিয়ে যেতে নিষেধ করা হয়েছে,বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page