২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবের মুক্তিতে অর্থ জোগান দিয়েছিল জামায়াত জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী সখিপুরে গাঁজাসহ যুবক আটক ৬ মাসের কারাদণ্ড মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা চট্টগ্রামে নগরীতে বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব
আন্তর্জাতিক:
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ
     
             

নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।বক্তরা বলেন, ইতোমধ্যে জাগো নিউজ ও খবরের কাগজে নোয়াখালী একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ন নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানান, নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে গত ২১ জানুয়ারি জাগো নিউজে জাল সনদে ১৫ কোটি টাকার কাজ বাগিয়ে নির্মাণে অনিয়ম এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে ১৫ কোটি টাকার কাজে অনিয়ম শীর্ষক জালিয়াতির সংবাদ প্রকাশ করি। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই অনিয়মে জড়িতরা শ্রমিকদল নেতাকে টাকা দিয়ে হয়রানি করতে পরিকল্পিতভাবে আমাকে ওই মামলায় আসামি করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।মানববন্ধনে এখন টিভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী পোস্টের প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।এসময় সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page