২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে নগরীতে বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব সখিপুরে দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড় খেয়ে ৫৫ জন হাসপাতালে সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার
আন্তর্জাতিক:
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা
     
             

ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> “আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই,স্বপ্নকে ছড়িয়ে দেই”- এই স্লোগানে চট্টগ্রাম নগরীর সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুদের সর্বজন প্রশংসিত সংগঠন ‘ফুলের হাসি ফাউন্ডেশন’-এর বর্ণাঢ্য চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী জীবন্ত কিংবদন্তী রবি চৌধুরী সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৪ বছরের মানবিক কার্যক্রমের সাথে তিনি নিজেও জড়িত এবং ফুলের হাসি ফাউন্ডেশন এর প্রতি তাঁর শুভকামনা ও নতুন কমিটিকে স্বাগতম জানান।১২ ফেব্রুয়ারী’২৫ ইং বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ‘ইচ্ছে পূরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা কার্যক্রম। ফুলের হাসি ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে ও বাচিক শিল্পী আশিক আরেফিন এবং সংগঠক তসলিম হাসান হৃদয়ের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী জীবন্ত কিংবদন্তী রবি চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম- ২ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত এবং ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত শিল্পী জাহিদ অন্তুর পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত খ্যাত মো: শওকত হোসেন (পিপিএম), ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা নবাব লায়ন হোসেন মুন্না এমজেএফ, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, লেখক মো: নেছার আহমেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল নুর, ক্যাপ্টেন মুসলিক ফারুক, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষান সহ অনেকেই।অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৪ বছরে তারা মানবিক কার্যক্রম এর সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশন এর প্রতি শুভকামনা ও নতুন কমিটিকে স্বাগতম জানান।বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শওকত হোসেন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসির উদ্যোগ অসাধারণ উল্লেখ করে ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় মানবিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে ড.সানাউল্লাহ বলেন, আমি নতুন কমিটি সভাপতির দায়িত্ব গ্রহণের পাশাপাশি, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব, অসহায়দের সাহায্যে এগিয়ে আসবেন।৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হলেন লায়ন অধ্যক্ষ ড.মোহাম্মদ সানাউল্লাহ ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page