১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

তানোরে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষ থানায় মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীর অভিযোগ,বাদির কাছে থেকে পুলিশ আর্থিক সুবিধা নিয়ে কোনো তদন্ত কাগজপত্র ডকুমেন্টস ছাড়াই মামলা গ্রহণ করেছে বলে জানা জায়।জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) শিমুল পুকুর গ্রামে জেল নম্বর ১০১ মৌজা নবনবী,আরএস খতিয়ান নম্বর ১৮৪, দাগ নম্বর ১৯৯, শ্রেণী পুকুর পাড় ও ভিটা, পরিমান ২ একর ২৩ শতক। পৈতৃক সুত্রে এসব সম্পত্তির মালিক রাজশাহীর চন্ডিপুর কদমতলা মহল্লার মৃত জাহানারা বেগমের পুত্র জহুরুল ইসলাম। তার নামে জমির খাজনা-খারিজ চলমান রয়েছে। এদিকে জহির পরিবারসহ রাজশাহী শহরে বসবাস করেন। তার জায়গায় জমি দেখভালের অভাবে সরকারি খাস জায়গা মনে করে ওই জায়গায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠিসহ বেশ কয়েকটি বসতঘর করে বসবাস শুরু করে। এমতাবস্থায় বিষয়টি জানার পর জমির কাগজপত্র নিয়ে গিয়ে জহির তাদের জমি ছেড়ে দেয়ার কথা বলেন। উক্ত বসবাস কারীগন খোজ খবর নিয়ে জহিরের কাছ থেকে বেশ কয়েকটি পরিবার টাকা দিয়ে বসবাস করা জমি কিনে রেজিষ্ট্রি করেছে। এখানো তারা জমি নিচ্ছেন এবং আদিবাসীদের কবর স্থান তিনি বিনামূল্যে দান করেছেন। কিন্ত্ত রোজিফা বেগম নামের মহিলা হঠাৎ জহিরের পরিত্যক্ত বাড়িতে আবির্ভাব। বিগত দিনে উক্ত এলাকায় ঐই মহিলাকে বিগত কেউ দেখেনি। রোজিফা জমি ছাড়তে অস্বীকার করছে,আবার কিনেও নিচ্ছেন না। এদিকে রোজিফা বেগমকে জমি ছাড়তে বলায় সে জমি তো ছাড়েইনি তার কন্যা বকুল খাতুনকে দিয়ে উল্টো জমির মালিক জহিরের বিরুদ্ধে কাগজ পত্র ডকুমেন্টস ছাড়া মামলা ঠুকে দিয়েছেন। এ বিষয়ে জহির বলেন পুলিশ অভিযোগের তদন্ত না করে আমাকে থানায় ডাকে রাজশাহী জেলার তানোর থানায় এস আই নাজমুল তার মুঠোফোনে ওসি সাহেব আপনার কাগজ দেখবে আপনি আসেন এই কথায় জহির কে থানায় ডাকেন। ৪-২-২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮-৫০ মিনিটে জহির নিজে কাগজ নিয়ে থানায় যায় কিন্তু কাগজপত্র না দেখে এবং ওসি সাহেবের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি এস আই নাজমুল,বিভিন্ন তাল-বাহানা করে মধ্যে রাতে পর্যন্ত থানায় বসিয়ে তার বিরুদ্ধে ডকুমেন্টস বাড়ির কাগজ পত্র ছাড়া ১১ টা ধারা দিয়ে মিথ্যা মামলা রেকর্ড করেছে এবং উক্ত থানার সিসি ফুটেজ দেখার দাবি করেছেন জহির।এবিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম জহির আরো বলেন, ওই জায়গার সমস্ত কাগজপত্র তার কাছে রয়েছে।কিন্ত্ত রোজিফা বেগমের বাড়ি না তাকে আমি চিনিনা বা উক্ত এলাকায় আমি বা কেউ আগে দেখেনি। বাড়ি জায়গা ছাড়তে বলায় এস আই নাজমুল আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে। সে তার কন্যাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে এবং বকুলের পিতা বাবলু নারী পাচার কারীর সদস্য সে সৌদি আরবে অনেক মেয়ে মানুষ পাঠিয়েছেন এবং মুসলিম রাষ্ট্রে শাপলা নামের সরকার পাড়ার হিন্দু মেয়েকে জাল কাগজ পত্র তৈরী করে সৌদিআরবে পাঠিয়েছে। এবং এবিষয়ে রোজিফা বেগম বলেন,এটা সরকারি খাস জায়গা তিনি প্রায় ১৫ বছর যাবত এখানে বাড়ি করে বসবাস করছেন। তিনি বলেন,ইতমধ্যে জহির ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানি করেছেন এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এ নিয়ে তানোর থানার এসআই নাজমুলের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page