৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান : জনমনে ক্ষোভ,

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে রাজপথে সশস্ত্র অবস্থান নেওয়া আওয়ামী লীগের এক দোসরকে ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। এতে জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, পরিবর্তিত সময়ে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা কিভাবে জনপ্রতিনিধির পদ দখলে নেয়!
জানা যায়, সম্প্রতি সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আকতার হোসেন মিঠুকে। আকতার হোসেন মিঠু কালিয়াইশ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার বিরুদ্ধে ৪ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের স্থানীয় কেরানীহাটে হক টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। ওই অবস্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ঢালু ও সাধারণ সম্পাদক নুর হোসাইন, কালিয়াইশ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলালুর রহমানও অন্যান্যদেও সাথে উপস্থিত ছিলেন।ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন মিঠু বলেন, কমিটিতে তারা আমার নাম দিলেও আমি কখনো মিটিংয়ে যায়নি।এব্যাপারে কালিয়াইশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আসহাব উদ্দিন ভূইঁয়া বলেন, এবিষয়ে আমি কিছুই জানি না। উপজেলায় আমাদের মতামতের কোন মূল্য নেই।
কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল বশর সিদ্দিকী বলেন, উপজেলা প্রশাসন এব্যাপারে আমাদের কোন মতামত না নিয়েই আওয়ামী দোসর মিঠুকে প্যানেল চেয়ারম্যান করেছে।কালিয়াইশ ইউনিয়ন এলডিপি’র সভাপতি হোসেন উদ্দিন ভুট্টো বলেন, মিঠু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে ক্যাডারের ভূমিকায় ছিল। তার উপর আমাদের কোন আস্থা নেই। অবিলম্বে তার অপসারণ চাই।
এবিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা দিলেও কোন উত্তর দেন নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page